এক্সপ্লোর

বাণিজ্যিক উপগ্রহ উৎক্ষেপণে এগিয়ে ভারত, সুর বদল চিনা সংবাদমাধ্যমের

বেজিং: কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির প্রচারে চিনের চেয়ে ভাল কাজ করেছে ভারত। এমনটাই মনে করছেন সেদেশের বিশেষজ্ঞরা।

সাংহাই ইঞ্জিনিয়ারিং সেন্টার ফর মাইক্রোস্যাটেলাইট-এর নব্য প্রযুক্তি দফতরের অধিকর্তা জ্যাং ইয়ংহে জানিয়েছেন, ভারত দেখিয়ে দিয়েছে, স্বল্প খরচে কী করে বাণিজ্যিক উপগ্রহ মহাকাশে পাঠাতে হয়।

তাঁর মতে, এই ক্ষেত্রে ভারত চিনের থেকে দৌড়ে এগিয়ে গিয়েছে। এখন বেজিংকে নিজেদের বাণিজ্যিক মহাকাশযান ও উপগ্রহ উৎক্ষেপণের ওপর বেশি গুরুত্ব দিতে হবে।

চিনের সরকার-নিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল টাইমস-এ প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, প্রথমে ভারত প্রথম মঙ্গলে সফল অভিযান করল। এখন রেকর্ড সংখ্যক উপগ্রহ একসঙ্গে মহাকাশে পাঠাল।

রিপোর্টে বলা হয়, ২০১৪ সালে ভারত প্রথমবারেই সফল মঙ্গল অভিযান করেছে। সেখানে ২০১২ সালে চিনের অভিযান ব্যর্থ হয়। এরপর একসঙ্গে ১০৪টি উপগ্রহ মহাকাশে সাফল্যের সঙ্গে পাঠিয়ে দিল ইসরো।

যদিও, কয়েকদিন আগেই এই সংবাদপত্রেই ভারতের সাফল্যকে খাটো করে দেখানো হয়েছিল। সেখানে বলা হয়, ভারত ছোট উপগ্রহ পাঠালও, বড় উপগ্রহ পাঠানোর ক্ষমতা নেই—যা আছে চিন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের।

প্রসঙ্গত, চিনের এই দাবি বর্তমানে মিথ্যে না হলেও, দ্রুত এই চিত্র পরিবর্তন হবে। কারণ, শনিবারই দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রায়োজেনিক ইঞ্জিনের চতুর্থ স্টেজের পরীক্ষা করেছে ভারত। ফলে, এবার জিএসএলভি-মার্ক থ্রি রকেট উৎক্ষেপণ করতে সমর্থ হবে ইসরো। যার মাধ্যমে অতি ভারী উপগ্রহও মহাকাশে দূরের কক্ষপথে নিক্ষেপ করা সম্ভভ হবে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী

ভিডিও

Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget