এক্সপ্লোর

Iraq Oxygen Tank Explosion: ইরাকের নাসিরিয়ায় হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন, মৃত অন্তত ৫৪

Urgent meetings were held by the Iraqi Prime Minister Mustafa al-Kadhimi. | মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বাগদাদ: ইরাকের নাসিরিয়ায় হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন। ৫৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আল-হুসেন হাসপাতালের অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণের জেরে কোভিড ওয়ার্ডে আগুন লেগে যায়। আটকে পড়েন করোনা রোগীরা। অগ্নিদগ্ধ ও শ্বাসরুদ্ধ হয়ে ৫৪ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে খবর, দমকল বিভাগের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কী কারণে আগুন লাগে, সেটা জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণের জেরেই আগুন ধরে যায়।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদেমি ওই হাসপাতালের ম্যানেজারকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নাসিরিয়ার স্বাস্থ্য বিভাগ এবং প্রতিরক্ষা বিভাগের ম্যানেজারকেও অবিলম্বে সাসপেন্ড এবং গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। তাঁর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধারকার্যের বিষয়ে জরুরি বৈঠক হয়েছে। আগুন নিভে যাওয়ার পরেও চলছে উদ্ধারকার্য।

দমকল ও জরুরি বিভাগের কর্মীরা অবশ্য উদ্ধারকার্য চালাতে গিয়ে সমস্যায় পড়েছেন। আইসোলেশন ওয়ার্ডের বেশ কয়েকটি অংশে এখনও ধোঁয়া রয়েছে। ফলে সেখানে যেতে বাধা পাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা। এখনও অনেকে নিখোঁজ। তাঁদের মধ্যে দুই স্বাস্থ্যকর্মীও আছেন। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ওই হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, ‘আগুনে অনেক রোগীই করোনা ওয়ার্ডের মধ্যে আটকে পড়েন। তাঁদের উদ্ধার করতে গিয়ে সমস্যায় পড়ছেন জরুরি বিভাগের কর্মীরা।’

হাসপাতালের এক রক্ষী আলি মহসিন জানিয়েছেন, ‘করোনাভাইরাস ওয়ার্ডের মধ্যে থেকে আমি জোরে বিস্ফোরণের শব্দ পাই। তারপরেই দেখি আগুন ধরে গিয়েছে।’

ইরাকে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষেরও বেশি। মৃতের সংখ্যা ১৭,৫৯২। এরই মধ্যে করোনা ওয়ার্ডে আগুন লেগে এতজনের মৃত্যু স্বাস্থ্যব্যবস্থাকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে।

ইরাকের পার্লামেন্টের স্পিকার মহামেদ আল-হালবুসি ট্যুইট করে স্বাস্থ্য বিভাগের কড়া সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ‘আল-হুসেন হাসপাতালের বিপর্যয় প্রমাণ করে দিয়েছে, ইরাকের মানুষের জীবন রক্ষায় আমরা ব্যর্থ। এই ব্যবস্থা চলতে পারে না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget