এক্সপ্লোর

ব্রিটিশ পার্লামেন্টে জঙ্গি হামলা: দায় স্বীকার আইএস-এর, গ্রেফতার ৮

লন্ডন: ব্রিটিশ পার্লামেন্টে জঙ্গি হামলার দায় স্বীকার করল ইসলামিক স্টেট (আইএস)। হামলার পরে লন্ডন ও বার্মিংহামে অভিযান চালিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন আইসিস-এর নিজস্ব সংবাদসংস্থা ‘আমাক’-এ হামলার দায় নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, খলিফতের এক সেনা ব্রিটিশ পার্লামেন্টে এই হামলা চালিয়েছে। আরও বলা হয়েছে, জোট দেশগুলিকে টার্গেট করার প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে। গতকালের হামলায় আততায়ী সহ মোট চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪০জন। সন্দেহভাজন জঙ্গি আইএস ভাবধারায় অনুপ্রাণিত ছিল বলে জানতে পেরেছে স্কটল্যান্ড ইয়ার্ড। এদিন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে (হাউস অফ কমনস) ঘটনার তীব্র নিন্দা করে হামলা রুখে দেওয়ার জন্য স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশকর্মীদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। বলেছেন, আমরা ভীত নই। সন্ত্রাস হামলা চালিয়ে গণতন্ত্রকে চুপ করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু, তা ব্যর্থ হয়েছে। হামলার প্রতিবাদে এদিন এক-মিনিটের নীরবতা পালন করা হয় পার্লামেন্টে। UK-580x3951

তিনি যোগ করেন, গোয়েন্দারা নিশ্চিত করেছে, আততায়ী ব্রিটিশ নাগরিক। কয়েক বছর আগেই তাকে সন্ত্রাস যোগ নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। প্রধানমন্ত্রী জানান, সম্ভবত আততায়ী একলাই কাণ্ড ঘটিয়েছে। তবে, একইসঙ্গ তিনি আশ্বাস দেন, ফের হামলা হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। তিনি জানান, হামলার পর মোট ৮ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, স্থানীয় সময় বুধবার বিকেলে লন্ডনের ঐতিহ্যশালী ও ব্যস্ত ওয়েস্টমিনিস্টার সেতুর ওপর দিয়ে দ্রুতগতিতে একটি ধূসর রঙের গাড়ি চালিয়ে আততায়ী নিরীহ মানুষকে পিষে দেয়। তাতে ২ জনের মৃত্যু হয়। বেশ কয়েকজন আহত হন। তারপর হাউস অফ কমন্সের পাশে লোহার রেলিংয়ে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। মুহূর্তের মধ্যে ভেতর থেকে বেরিয়ে আসে গাড়ির চালক। ঢোকার চেষ্টা করে ব্রিটিশ পার্লামেন্টে। সে সময় এক পুলিশ অফিসারকে ছোরা মারে সে। এরপরেই অন্যান্য পুলিশ কর্মীরা তার ওপর কয়েক রাউন্ড গুলি চালান। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। হামলার তীব্র নিন্দা করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এক বার্তায় তিনি বলেন, কালকের হামলায় ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে আমার সমবেদনা, প্রার্থনা।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget