এক্সপ্লোর

জোট বাহিনীর বিমান হামলায় জখম বাগদাদি, দাবি

লন্ডন: যৌথ বাহিনীর বিমান হামলায় জখম কুখ্যাত ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসবাদী গোষ্ঠীর মাথা আবু বকর আল-বাগদাদি। ইরাকের নিনেভে প্রদেশের স্থানীয় সূত্রগুলি বাগদাদি ও তার সহযোগীদের যৌথ বাহিনীর বোমাবর্ষণে জখম হওয়ার খবরটি সত্যি বলে জানিয়েছে, এমনই রিপোর্ট ইরাকি সংবাদ চ্যানেল আল সুমারিয়া টিভি-র। সন্ত্রাসবাদী দলটির কমান্ডের সদর কার্যালয়ের একটিতে হামলা হয়েছে বলে খবর। জায়গাটি সিরিয়া সীমান্তের কাছে।   ইরাকি সূত্রকে উদ্ধৃত করে ব্রিটেনের এক্সপ্রেস বলেছে, নিনেভের ৬৫ কিমি পশ্চিমে, ইরাক ও সিরিয়ার মাঝামাঝি সীমান্ত এলাকায় এক স্থানে গতকাল বোমা ফেলা হয় আন্তর্জাতিক জোটের বিমান থেকে। ওই এলাকায় ঘাঁটি আছে আইএসের। সেখানেই বৈঠকে হাজির ছিল বাগদাদি ও তার সংগঠনের কয়েকজন সদস্য। বোমায় জখম হয় তারা। সূত্রটিকে উদ্ধৃত করে আরও বলা হয়েছে, বাগদাদির ওখানে থাকার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতেই হামলা চলে। বাগদাদি ও অন্য আইএস নেতারা একাধিক গাড়ির কনভয় নিয়ে সিরিয়া থেকে ইরাক ঢুকেছিল বলে জানিয়ে সূত্রটির দাবি, এলাকাটি ওদের অন্যতম শক্ত ঘাঁটি। মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র অবশ্য বাগদাদির জখম হওয়ার খবর শুনেছেন বলে জানিয়েও বলেছেন, এখন তা সত্যি বলে ঘোষণা করার মতো কিছু নেই। সাম্প্রতিক কালে বেশ কয়েকবার বাগদাদির আহত, এমনকী একবার মারা যাওয়ার খবরও শোনা গিয়েছে। যদিও কোনওবারই তার সত্যতায় সিলমোহর পড়েনি। ২০১১ সালে বাগদাদিকে সন্ত্রাসবাদী ঘোষণা করে তাকে ধরতে বা মেরে ফেলতে পারার মতো পাকা খবর দিতে পারলে ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করে মার্কিন বিদেশ দপ্তর। ২০১০ সালে সন্ত্রাসবাদী গোষ্ঠীটির নেতা হয় বাগদাদি। তবে আইএস সিরিয়া, ইরাকে খলিফা শাসন কায়েম হয়েছে বলে ঘোষণা করে ২০১৪ সালেই।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget