এক্সপ্লোর

১২ ঘন্টা হাসপাতালে কাজ শেষে ক্যামেরা নিয়ে মৃত্যুপুরীর আনাচে কানাচে ইতালির এই নার্স, ফ্রেমবন্দি বিপন্নতার টুকরো টুকরো মুহূর্ত

তিনি বলেছেন, করোনাভাইরাস তাঁকে যেন এক অন্ধকার সুড়ঙ্গের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। মারণ ভাইরাসের ধ্বংসলীলার ছবি ক্যামেরাবন্দি করতে হাতে ক্যামেরা তুলে নিয়েছেন ইতালির এক শহরের এক নার্স

  ক্রেমনো: এ এক চরম দুঃসময়। করোনাভাইরাসের সংক্রমণে চিনের পর সবচেয়ে বেশি সংকটে পড়েছে ইউরোপের দেশ ইতালি। মৃত্যুর ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে সেখানে। এরই মধ্যে এই মারণ ভাইরাসের ধ্বংসলীলার ছবি ক্যামেরাবন্দি করতে হাতে ক্যামেরা তুলে নিয়েছেন ইতালির এক শহরের এক নার্স। মৃত্যুর ছায়ার সঙ্গে প্রতি মুহূর্তে পাঞ্জা লড়ার অবকাশেই কার্যত পেশাদার আলোকচিত্রীর মতোই ওই পুরুষ নার্সের ক্যামেরায় বন্দি হচ্ছে অবসাদমাখা টুকরো টুকরো মুহুর্তরা। মারণ ভাইরাসের দাপট সবচেয়ে বেশি ইতালির লোম্বার্ডি অঞ্চলের ক্রেমানো শহরে। এই শহরেরই একটি হাসপাতালে পাওলো মিরান্ডা নামে ওই পুরুষ নার্স গত মাস থেকে অন্যান্য সহকর্মীদের মতোই ১২ ঘন্টা ধরে কাজ করছেন। রোগীদের শুশ্রুষার এই অক্লান্ত কাজের মাঝেও ছবি তুলতে ভুলছেন না পাওলো। তিনি বলেছেন, করোনাভাইরাস তাঁকে যেন এক অন্ধকার সুড়ঙ্গের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। করোনার তাণ্ডবলীলায় হাসপাতালের আনাচে কানাচে যেন হিমশীতল মৃত্যুর হাতছানি। পাওলো নয় বছর নার্সের কাজ করছেন। কিন্তু এমন ভয়াবহতার সম্মুখীন এর আগে তাঁকে কখনও হতে হয়নি। তিনি বলেছেন, গত নয় বছরের কেরিয়ারে চোখের সামনে অনেককেই মারা যেতে দেখেছেন। কিন্তু করোনার উপদ্রবে এ ধরনের অসহায় মৃত্যুলীলা এর আগে কখনও দেখতে হয়নি তাঁকে। এই অতিমারীতে যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের জীবনের শেষ সময়ে পাশে থাকতে পারছেন না কোনও প্রিয়জন। আক্রান্তকে তাঁর জীবনের লড়াই লড়তে হচ্ছে একা। আত্মীয়-পরিজনদের থেকে সম্পূর্ণ আলাদা থেকে বিদায় নিতে হচ্ছে পৃথিবী থেকে। এই ভয়বহতাই তাঁর কাছে সবচেয়ে মর্মান্তিক। পাওলো বলেছেন, এই দৃশ্য শিউরে ওঠার মতো। করোনাভাইরাসের ভয়ে চিকিত্সাধীন কারুর পরিজনের হাসপাতালে আসার অনুমতি নেই। কাজেই চিকিত্সাধীনের সঙ্গে দেখা করাটাও প্রিয়জনদের কাছে অসম্ভব এবং সেইসঙ্গে বিপজ্জনকও। আর এ জন্যই পাওলো তাঁর ক্যামেরায় সেই মুহুর্তগুলি ধরে রাখছেন, যেগুলি বাইরের কেউ জানে না। সখের কারণেই একসময় ক্যামেরা হাতে তুলে নিয়েছিলেন তিনি। আর সেই ফটোগ্রাাফিই তাঁকে এই নিষ্ঠুর রোগের সাক্ষী করে তুলেছে। করোনার করাল-গ্রাসে বিপন্ন জীবনের প্রতি মুহূর্তের লড়াই ক্যামেরাবন্দি করে সারা বিশ্বের সামনে যন্ত্রণার ছবি তুলে ধরছেন পাওলো।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget