এক্সপ্লোর

জয়শঙ্করের কাছে শ্রীনিবাস হত্যায় দুঃখপ্রকাশ মার্কিন স্পিকারের

ওয়াশিংটন: শ্রীনিবাস কুচিভোটলা সহ আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা যে সময় বিদ্বেষমূলক হামলার শিকার হচ্ছেন, ঠিক তখনই একাধিক দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করতে মার্কিন সফরে গেলেন বিদেশসচিব এস জয়শঙ্কর।

এদিন ২ মার্কিন শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করেন বিদেশসচিব। একজন হলেন সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার এবং অপরজন হাউস অফ রিপ্রেজেনটেটিভসের (মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ) স্পিকার পল রায়ান।

মার্কিন এনএসএ-র সঙ্গে বৈঠককে অতি-গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে কূটনৈতিক মহল। কারণ, মাত্র ১০ দিন আগেই ম্যাকমাস্টারকে এই পদে নিযুক্ত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে হওয়া ওই বৈঠকে নিরাপত্তা থেকে শুরু করে সন্ত্রাসদমন ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যদিকে, রায়ানের সঙ্গে বৈঠকে অর্থনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকের পর রায়ান জানান, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উভয়ের গণতন্ত্র ও স্বাধীনতার গভীর মূল্যবোধের ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে।

সূত্রের খবর, বৈঠকে জয়শঙ্করের সামনে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীমিবাস কুচিবোটলার হত্যা নিয়ে দুঃখপ্রকাশ করেন মার্কিন নিম্নকক্ষের স্পিকার। তিনি বলেন, উভয়পক্ষের উচিত এই সময় একে অপরের পাশে থাকার।

প্রসঙ্গত, এক বিদ্বেষমূলক হামলায় কানসাসের পানশালায় শ্রীমিবাস কুচিভোটলা ও তাঁর বন্ধু অলোক মাদসানিকে গুলি করে প্রাক্তন মার্কিন নৌসেনা কর্মী অ্যাডাম পুরিন্টন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩২ বছরের শ্রীমিবাসের। গুরুতর জখম হন অলোক। অভিযোগ, গুলি করার আগে ভারতীয়দের উদ্দেশ্যে ‘জঙ্গি’ ও ‘বেরিয়ে যাও দেশ থেকে’ জাতীয় কথা বলে আততায়ী।

প্রসঙ্গত, হোয়াইট হাউসের মসনদে ডোনাল্ড ট্রাম্প আসীন হওয়ার পর থেকে এই নিয়ে ত়ৃতীয়বার মার্কিন-সফরে গেলেন জয়শঙ্কর। চারদিনের সফরে, ট্রাম্প-প্রশাসনের একাধিক শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা জয়শঙ্করের।

সেখানে এইচ-১বি ভিসা ও ভারতীয়দের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির উদ্বেগের বিষয়টি ওয়াশিংটনের সামনে তুলে ধরবেন জয়শঙ্কর বলে জানা গিয়েছে। একইসঙ্গে, উভয় দেশের স্বার্থ জড়িত বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা হওয়ার কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget