এক্সপ্লোর

ব্রিটিশ শাসনাধীন ভারতের ইতিহাসে ‘লজ্জার দাগ’, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী মে-র

ওই নজিরবিহীন নারকীয় ঘটনার শতবর্ষ পূর্তিতে ব্রিটিশ পার্লামেন্টে জালিয়ানওয়ালাবাগের গুলিবর্ষণ নিয়ে আগের আলোচনা, বিতর্কের সময় বিভিন্ন দলের এমপি-রা দাবি করেছিলেন, আনুষ্ঠানিক ভাবে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিক সরকার। কিন্তু আজ হাউস অব কমন্সে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে তিনি আগেই ব্রিটিশ সরকার যে ভাবে দুঃখ প্রকাশ করেছে, তারই পুনরাবৃ্ত্তি করেন।

লন্ডন: জালিয়ানওয়ালাবাগ গণহত্যার জন্য লজ্জা, দুঃখ প্রকাশ করলেন টেরেসা মে। হাউস অব কমন্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী অবশ্য ওই ভয়াবহ নারকীয়তার জন্য আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাননি। তবে অবিভক্ত পঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে স্বাধীনতার দাবি করা মানুষের জমায়েতে গুলিচালনায় অসংখ্য মৃত্যুকে ব্রিটিশ শাসনাধীন ভারতের ইতিহাসে লজ্জা’, ‘কলঙ্কের দাগ’ বলে স্বীকার করেছেন। ওই নজিরবিহীন নারকীয় ঘটনার শতবর্ষ পূর্তিতে ব্রিটিশ পার্লামেন্টে জালিয়ানওয়ালাবাগের গুলিবর্ষণ নিয়ে আগের আলোচনা, বিতর্কের সময় বিভিন্ন দলের এমপি-রা দাবি করেছিলেন, আনুষ্ঠানিক ভাবে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিক সরকার। কিন্তু আজ হাউস অব কমন্সে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে তিনি আগেই ব্রিটিশ সরকার যে ভাবে দুঃখ প্রকাশ করেছে, তারই পুনরাবৃ্ত্তি করেন। বিবৃতি দিয়ে মে বলেন, ১৯১৯-এ জালিয়ানওয়ালাবাগে ঘটে যাওয়া ট্র্যাজেডি ব্রিটিশ শাসনাধীন ভারতের ইতিহাসের এক কলঙ্কের দাগ। মাননীয়া রানি এলিজাবেথ (দ্বিতীয়) ১৯৯৭-এ জালিয়ানওয়ালাবাগ দর্শনের আগে যেমনটা বলেছিলেন, এটা ভারতের সঙ্গে আমাদের অতীত ইতিহাসের অস্বস্তিকর পর্বের একটি উদাহরণ। তিনি আরও বলেন, যা ঘটেছে এবং তার যন্ত্রণা, বেদনার জন্য আমরা গভীর শোক জানাই। আজ একথা বলতে আমার ভাল লাগছে যে, ভারত-ব্রিটেন সম্পর্কটা সহযোগিতা, বোঝাপড়া, সমৃদ্ধি, সুরক্ষার। ব্রিটেনের ভারতীয় সম্প্রদায় ব্রিটিশ সমাজে বিরাট অবদান রেখেছে। আমি নিশ্চিত গোটা সভা দেখতে আগ্রহী যে, ভারত-ব্রিটেন সম্পর্কের ক্রমাগত সমৃদ্ধি হবে। মে-র বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন দাবি করেন, ওই নিধনযজ্ঞে প্রাণ হারানো লোকজনের, যা ঘটেছে, সেজন্য স্পষ্ট, দ্বিধাহীন ক্ষমা প্রাপ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget