এক্সপ্লোর

মাউন্ট ফুজিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের আশঙ্কা, বিপর্যস্ত হয়ে যেতে পারে টোকিও

মাউন্ট ফুজি থেকে ১৭০৭ সালে শেষবার অগ্ন্যুৎপাত হয়েছিল।

টোকিও: গোটা বিশ্বে অতিমারীর রূপ নিয়েছে করোনাভাইরাস। ইতিমধ্যে দুনিয়া জুড়ে আক্রান্তের সংখ্যা ছাপিয়ে গিয়েছে ১০ লক্ষের গণ্ডি। কোভিড ১৯-এর চোখ রাঙানিতে ইতিমধ্যে লকডাউন শুরু হয়ে গিয়েছে বিশ্বের একাধিক দেশে। বাতিল করতে হয়েছে জলবায়ু পরিবর্তন নিয়ে রাষ্ট্রসংঘের বৈঠক। উইম্বলডনের মত ঐতিহ্যশালী টেনিস প্রতিযোগিতা। এক বছরের জন্য পিছিয়ে দিতে হয়েছে টোকিও অলিম্পিক্স। স্বভাবতই মন খারাপ জাপানবাসীর। এর মধ্যেই তাঁদের সামনে এসে হাজির হয়েছে আরও একটি দুঃসংবাদ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে মাউন্ট ফুজিতে অগ্ন্যুৎপাত শুরু হলে স্তব্ধ হয়ে যাবে জাপানের রাজধানী। অগ্ন্যুৎপাত শুরু হলে কী হবে তা নিয়ে সমীক্ষা চালিয়েছিল জাপান সরকার। আর তাতে যা উঠে এসেছে, তাতে ঘুম ছুটে গিয়েছে প্রশাসনের। জাপানের রাজধানী টোকিও শহর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত মাউন্ট ফুজি। এটি যেমন দেশের সর্বোচ্চ শৃঙ্গ, তেমনি আবার আগ্নেয়গিরিও। জাপানবাসী এটিকে পবিত্র মনে করেন। কিন্তু হঠাৎ যদি এই মাউন্ট ফুজি জীবন্ত হয়ে ওঠে তাহলে জাপানে কী ধরনের বিপর্যয় নেমে আসবে তা জানতেই এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। সেই কারণে আগ্নেয়গিরির ৯২টি জায়গায় কৃত্রিমভাবে অগ্ন্যুৎপাতের পরিস্থিতি সৃষ্টি করেছিল জাপানের বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের আধিকারিকরা। কৃত্রিমভাবে মাউন্ট ফুজিকে জীবন্ত করার এই প্রচেষ্টা কিন্তু বেশ ভয় ধরিয়ে দিয়েছে জাপান প্রশাসনের অন্দরে। কারণ মাউন্ট ফুজির অগ্ন্যুৎপাত শুরু হলে তার সরাসরি প্রভাব পড়বে রাজধানী টোকিওর উপর। ফুটন্ত লাভা ঢুকে যাবে টোকিওর শহরতলি এলাকাগুলিতে। তবে সবচেয়ে বড় ভয় অগ্ন্যুৎপাতের পর সৃষ্ট ছাইভস্মকে নিয়ে। পুরো শহর ঢেকে যেতে পারে এই ছাইয়ের আস্তরণে। মোট ১৭.৩ বিলিয়ন কিউবিক ফুট ছাইয়ের তলায় চাপা পড়ে যেতে পারে বিশ্বের অন্যতম আধুনিক এই শহরটি। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এতে দৃশ্যমানতা একেবারে কমে যাবে। রাস্তায় কোনও গাড়ি চালানো সম্ভব হবে না। বন্ধ করে দিতে হবে রেল পরিষেবা। স্তব্ধ হয়ে যাবে বিমানবন্দরও। মিলবে না মোবাইল পরিষেবাও। আর এসবের সঙ্গে প্রাণহানির আশঙ্কা তো আছেই। মাউন্ট ফুজি থেকে ১৭০৭ সালে শেষবার অগ্ন্যুৎপাত হয়েছিল। সেবার ২৮.২ বিলিয়ন কিউবিক ফিট ভলক্যানিক ছাই তৈরি হয়েছিল এই আগ্নেয়গিরিতে।এবার ফের অগ্ন্যুৎপাত শুরু হলে নেমে আসবে বিপর্যয়, এমনই প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget