এক্সপ্লোর

Jeff Bezos Resignation Update: অ্যামাজন প্রতিষ্ঠার দিনই পদত্যাগ জেফ বেজোসের

Jeff Bezos, during the Amazon shareholders' meeting, said that July 5 was a very special date for him. | অ্যামাজনের সিইও-র পদ থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলেন জেফ বেজোস।

নিউ ইয়র্ক: ২৭ বছর আগে ৫ জুলাই অ্যামাজন প্রতিষ্ঠা করেছিলেন। সেই দিনই এই সংস্থার সিইও-র পদ থেকে সরে দাঁড়ালেন জেফ বেজোস। শেয়ারহোল্ডারদের তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

১৯৯৪ সালে নিজের গ্যারাজে অলনাইন বুক স্টোর হিসেবে অ্যামাজনের সূচনা করেছিলেন বেজোস। শুরুটা ছোট আকারে হলেও, পরবর্তীকালে তাঁর প্রতিষ্ঠিত সংস্থা বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন রিটেল সংস্থা হয়ে উঠেছে। সারা বিশ্বে প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায় অ্যামাজনে। এছাড়া অনলাইন স্ট্রিমিং, সঙ্গীত ও টেলিভিশন, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ের সঙ্গেও যুক্ত অ্যামাজন। 

নিজের প্রতিষ্ঠিত সংস্থার শেয়ারহোল্ডারদের বেজোস জানিয়েছেন, ‘৫ জুলাই আমার কাছে বিশেষ দিন। আমরা ২৭ বছর আগে এই দিনেই অ্যামাজন প্রতিষ্ঠা করেছিলাম। অ্যামাজনের সিইও হওয়া গভীর দায়িত্বপূর্ণ। এই দায়িত্ব গ্রাস করে নেয়। আমার যখন পাঁচ বছর বয়স ছিল, তখন থেকেই মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখছি। ২০ জুলাই আমি ভাইয়ের সঙ্গে সেই যাত্রায় যাব। এটাই আমার জীবনের সেরা অ্যাডভেঞ্চার হবে।’

অ্যামাজনের সিইও-র পদ থেকে সরে দাঁড়ানোর পর বেজোস এবার এই সংস্থার এগজিকিউটিভ চেয়ারম্যান হিসেবে থাকবেন। তিনি নতুন পণ্য এবং সংস্থার হয়ে নানা ধরনের উদ্যোগের বিষয়টি দেখবেন। ‘বেজোস আর্থ ফান্ড’, ‘ব্লু অরিজিন স্পেস শিপ কোম্পানি’, ‘অ্যামাজন ডে ওয়ান ফান্ড’, ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর কাজে এবার বেশি সময় দিতে চান তিনি।

এ বছরের এপ্রিলেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পান বেজোস। তিনি টানা চারবার এই খেতাব পেলেন। একটি আন্তর্জাতিক পত্রিকার দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ১৭৭ বিলিয়ন মার্কিন ডলার। 

বেজোসের পদত্যাগের পর অ্যামাজনের নতুন সিইও হচ্ছেন অ্যামাজন ওয়েব সার্ভিসের প্রধান অ্যান্ডি জেসি। ১৯৯৭ সালে অ্যামাজনের মার্কেটিং ম্যানেজার হিসেবে যোগ দেন জেসি। ২০০৩ সালে তিনি এই সংস্থার হয়ে ক্লাউড সার্ভিসেস ডিভিশন প্রতিষ্ঠা করেন। এটি অ্যামাজনের অন্যতম লাভজনক বিভাগ। 

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget