এক্সপ্লোর

Teachers Protest : 'আটকে পড়েছিলেন এক সন্তানসম্ভবাও,কারও বাড়িতে ছোট বাচ্চা' শিক্ষকদের উপর লাঠিচার্জে কী বলল পুলিশ?

'৭ ঘণ্টা ধরে যখন ৫০০ থেকে ৬০০ কর্মচারীকে আটকে রাখা হয়, তখন সেই আন্দোলন গণতান্ত্রিক থাকে না' জানাল পুলিশ

কলকাতা: চাকরি ফেরত চেয়ে রাস্তায় নেমে, শাসক দলের নেতা,তাঁর লোক ও পুলিশের হাতে মার খেয়ে বৃহস্পতিবার  রক্তাক্ত হলেন শিক্ষকরা। কারও ফাটল পা। ঝরল রক্ত। লাঠির ঘায়ে চামড়ার ওপর পড়ল মোটা মোটা দাগ। হকের চাকরি ফেরত চেয়ে বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেয় ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। 

দুপুর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি।  সন্ধের পর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বিকাশ ভবন চত্বর। তারপর থেকেই শিক্ষকদের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করে নিজেদের কাজের ব্যাখ্যা দিল রাজ্য পুলিশ।  রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এদিন জানান, পুলিশ ধৈর্যের পরীক্ষা দিয়েছে। পুলিশ সংযত ছিল। গণতান্ত্রিক উপায়ে যেমন চাকরিহারাদের আন্দোলনের অধিকার আছে, তেমনই অফিস ছুটির পর বিকাশ ভবনের কর্মীদের বাড়ি ফিরে যাওয়ার অধিকার আছে। আর সেই আটকে পড়া মানুষদের অফিস থেকে বের করতে গিয়েই যে পরিস্থিতি তৈরি হয়, তার মোকাবিলা করতে গিয়েই পুলিশকে ন্যূনতম বলপ্রয়োগ করতে হয়। 

সুপ্রতিম সরকার এদিন জানান,'চাকরিহারা শিক্ষকরা গত ১০ দিন ধরে শান্তিপূর্ণ অবস্থান চালাচ্ছিলেন। কিন্তু গতকাল বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে বিকাশভবনের ভিতরে ঢোকেন। তখনও পুলিশ কিছু করেনি, পুলিশ সংযত থেকেছে '। পুলিশের দাবি তারপরও পুলিশ পদক্ষেপ করেনি। সকালের পরও পুলিশ ৭ ঘণ্টা ধরে সংযত থেকেছে।  কিন্তু সেদিন অফিস ছুটির পরও ওই চত্বরে অনেক অফিস আছে, সেই সব অফিসের কর্মচারীরা অফিস থেকে বেরোতে পারছিলেন না। প্যানিক কল যায় পুলিশের কাছে। কেউ কেউ অসুস্থ বোধ করছিলেন। আটকে পড়েছিলেন সন্তানসম্ভবা এক কর্মীও। পুলিশের তরফে আবেদন করা হয়। কিন্তু  ততবার আন্দোলনকারীরা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। 

সুপ্রতিম সরকার বলেন, 'যখন কর্মচারীদের বাইরে বেরনোর রাস্তা করে দেওয়া হচ্ছিল, তখন আন্দোলনকারীরা পুলিশের উপর চড়াও হয়।' আটকে পড়া কর্মীদের, কারও মা অসুস্থ, কারও বাড়িতে বাচ্চা আছে, কাউকে অনেক দূরে ফিরতে হয়,তাঁদের ঘণ্টার পর ঘণ্টা  আটকে রাখা হয়। তখন সেই আন্দোলন গণতান্ত্রিক থাকে না'মন্তব্য পুলিশের। 'কর্মচারীদের বাইরে বার করতে গিয়ে যেটুকু বলপ্রয়োগ করতে হয়, তা করা হয়েছে। লাঠিচার্জের আগে যাবতীয় প্রোটোকল মানা হয়েছে, পুলিশ বারবার মাইকে অনুরোধ করেছে'। পুলিশের দাবি, 'বিকাশ ভবনের আটকে থাকা কর্মচারীদেরও তো একটা অধিকার আছে। তাঁরা তো কোনও অন্যায় কাজ করেননি, তাঁরা কাজ করতে এসেছিলেন'। 

রাজ্য পুলিশের এডিজি জাভেদ শামিম বলেন, 'আন্দোলন নিয়ে পুলিশের কিছু বলার নেই, আমরা চাকরিহারাদের বেদনা বুঝি। গতকালের পুলিশ অ্যাকশন, শুধুমাত্র আটকে পড়া কর্মচারীদের বাইরে বার করার জন্য করা হয়েছে। অফিসের গেট ভেঙে, অফিসের চত্বর দখল করা যায় না। শিক্ষকরা সমাজের স্তম্ভ, যা আন্দোলন চলছে, সেখানে সহযোগিতা করার হলে ভবিষ্যতে করব। '

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget