এক্সপ্লোর

ডিসেম্বরে বাংলাদেশে ভোট, ২০০৪ এ হাসিনাকে নিশানা করে গ্রেনেড হামলা মামলায় খালেদার ছেলের যাবজ্জীবন কারাদণ্ড, ১৯ জনের মৃত্যুদণ্ড

ঢাকা: খালেদা জিয়ার ছেলে তারিক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড। ২০০৪ সালে আওয়ামি লিগের জনসভায় তত্কালীন বিরোধী নেত্রী তথা এখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করে যে গ্রেনেড হামলা হয়েছিল, সে ব্যাপারেই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) সভানেত্রীর ছেলেকে সাজা দিল স্থানীয় আদালত। ১৯ জনের মৃত্যুদণ্ড হয়েছে। ২০০৪ এর ২১ আগস্টের সেই গ্রেনেড বিস্ফোরণে ২৪ জন নিহত হয়েছিলেন। হাসিনা প্রাণে বেঁচে যান, তবে আংশিক শ্রবণশক্তি নষ্ট হয় তাঁর। ৫০০ জন জখম হন। ডিসেম্বরে বাংলাদেশে নির্বাচন। তার প্রাক্কালেই আজকের সাজার রায়। ২০১৪-র নির্বাচন বয়কট করেছিল খালেদার দল। তারেকের অনুপস্থিতিতেই তাঁর বিচার হয়। আদালত তাঁকে ‘পলাতক’ ঘোষণা করে। বর্তমানে ৫০ বছর বয়সি তারেক আছেন লন্ডনে। গত ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় খালেদার ৫ বছরের কারাবাস হওয়ার পর সেখান থেকেই দল চালাচ্ছেন তারিক। ব্রিটেনে সম্ভবত তিনি আশ্রয় চেয়েছেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁর অভিবাসন স্ট্যাটাস প্রকাশ করতে সম্মত হয়নি। আজ ঢাকার ফাস্ট ট্রাক ট্রাইব্যুনালের বিচারক শাহিদ নুরুদ্দিন রায় ঘোষণা করেন যাতে তারেককেও বাকি ১৮ জনের সঙ্গে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মাথাপিছু ১ লক্ষ টাকা জরিমানাও হয়েছে। তবে মৃত্যুদণ্ডের রায়ে বাধ্যতামূলক রিভিউয়ের পর হাইকোর্টের সিলমোহর পড়তে হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফোজ্জামান বাবরও আছেন। এই মামলায় অভিযুক্ত ৪৯ জনের মধ্যে তারেক, বাবর সহ ২ মন্ত্রী ছাড়াও ছিলেন তত্কালীন বিএনপি নেতৃত্বাধীন চার দলের জোট সরকারের শীর্ষ পুলিশ ও গোয়েন্দা কর্তারা। যদিও খালেদাকে অভিযুক্ত করা হয়নি। বিচারকের আজকের রায়ে গ্রেনেড হামলার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও পরিণাম সম্পর্কে ১২ টি পর্যবেক্ষণ রয়েছে। তদন্তকারীরা দেখেছেন, সেই সময়কার বিএনপি জোট সরকারের একটি প্রভাবশালী অংশ, যার মধ্যে তারেকও ছিলেন, গ্রেনেড হামলার ছক কষে, হামলা চালানো হরকতউল জিহাদ আল ইসলামির সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকতা করে। তদন্তকারীদের বক্তব্য, হাসিনাই ছিলেন হামলার মূল টার্গেট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: জাপানে বেআইনি ভাবে মসজিদ নির্মাণ, চরম অস্বস্তিতে পাকিস্তান
জাপানে বেআইনি ভাবে মসজিদ নির্মাণ, চরম অস্বস্তিতে পাকিস্তান
Iran-US Conflict: আকাশে ঝাঁক ঝাঁক ক্ষেপণাস্ত্র-ড্রোন, ঘন ঘন বাজছে সাইরেন, ফের পরস্পরকে আক্রমণ আমেরিকা ও ইরানের
আকাশে ঝাঁক ঝাঁক ক্ষেপণাস্ত্র-ড্রোন, ঘন ঘন বাজছে সাইরেন, ফের পরস্পরকে আক্রমণ আমেরিকা ও ইরানের
US-Israel Relations: মেজাজ হারালেন ডোনাল্ড ট্রাম্প, ‘অকৃতজ্ঞ’ বললেন বেঞ্জামিন নেতানিয়াহুকে, গালিগালাজও করে বসলেন
মেজাজ হারালেন ডোনাল্ড ট্রাম্প, ‘অকৃতজ্ঞ’ বললেন বেঞ্জামিন নেতানিয়াহুকে, গালিগালাজও করে বসলেন
Meteor Explosion: আলোর ঝলকানি, জোর বিস্ফোরণ, দুলে উঠল চারপাশ, আমেরিকায় উল্কা বিস্ফোরণ, তীব্রতা ৩০০ TNT-র সমতুল্য
আলোর ঝলকানি, জোর বিস্ফোরণ, দুলে উঠল চারপাশ, আমেরিকায় উল্কা বিস্ফোরণ, তীব্রতা ৩০০ TNT-র সমতুল্য

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget