এক্সপ্লোর

আফগানিস্তানে অপহৃত কলকাতার মেয়ে, পরিবারকে ফেরানোর আশ্বাস সুষমার

কাবুল ও কলকাতা: আফগানিস্তানের কাবুল থেকে অপহৃত বছর চল্লিশের কলকাতার বাসিন্দা জুডিথ ডি’সুজা। তাঁর বাড়ি এন্টালিতে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আগা খান ফাউন্ডেশনে সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইসর হিসেবে কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ১০.৪০ নাগাদ কাবুলের তাইমানি এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থাটি জানিয়েছে, অফিসের ঠিক বাইরে আরও বেশ কয়েকজনের সঙ্গে জুডিথকে অপহরণ করা হয়।  নিরাপত্তাকর্মীরা তাঁদের সন্ধান শুরু করেছেন। এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। এ ব্যাপারে বরিষ্ঠ আফগান আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছে কাবুলের ভারতীয় দূতাবাস। কলকাতায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ভারত সরকার জানিয়েছে, অপহৃতকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধারের চেষ্টা করছে তারা। এদিকে বোনের অপরহরণের খবর জানতে পেরে শুক্রবার দুপুরে বেঙ্গালুরু থেকে ট্যুইটারে বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন জুডিথের দাদা জেরম। প্রত্যুত্তরে সুষমা স্বরাজ ট্যুইটারেই তাঁকে জানান, জুডিথকে উদ্ধারের জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে। etx--SUSHMA-SWARAJ-TWEET-10 জুডিথকে উদ্ধারের জন্য ট্যুইটারে বিদেশমন্ত্রীর কাছে আর্জি জানান সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। সুষমা তাঁকে জানান, তিনি নিজে জুডিথের বিষয়টির ওপর নজর রাখছেন।   এদিন জুডিথের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডেরেক ও’ব্রায়েন। জানান, অপহৃত জুডিথের পরিবারকে সবরকম ভাবে সাহায্য করবে রাজ্য সরকার। জুডিথের সিআইটি রোডের বাড়িতেও ফোন করেন বিদেশমন্ত্রী। কথা বলেন জুডিথের দিদির সঙ্গে। কিন্তু তাতেও উত্কণ্ঠা কিছুতেই কাটছে না ডি’সুজা পরিবারের। তাঁদের চাওয়া বলতে আপাতত একটাই। ঘরের মেয়েটা ভালোয় ভালোয় ঘরে ফিরুক।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget