এক্সপ্লোর

তানজানিয়া উপকূলে পাওয়া বিমানের ভাঙাচোরা টুকরো এমএইচ ৩৭০-এর, জানাল মালয়েশিয়া

কুয়ালালামপুর: নিখোঁজ বিমান এমএইচ ৩৭০-র পরিণতি ঘিরে রহস্য, অনিশ্চয়তা বিন্দুমাত্র কমেনি। তার মধ্যেই গত জুন মাসে তানজানিয়া উপকূলে পেম্বা দ্বীপ থেকে মেলা বিমানের ভাঙাচোরা টুকরো সম্ভাব্য মর্মান্তিক পরিণতি হওয়া বিমানটিরই বলে জানিয়ে দিল মালয়েশিয়া। সে দেশের পরিবহণ মন্ত্রক বলেছে, বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানোর জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো ওই ধ্বংসাবশেষের মধ্যে পার্ট নম্বর, ডেট স্ট্যাম্প সহ আহও বেশ কিছু  নমুনা রয়েছে যা থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে,  সেগুলি মালয়েশিয়া এয়ারলাইন্সের হতভাগ্য বিমানটিরই। মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশেষজ্ঞরা এই উপসংহারে এসেছেন যে, ভাঙাচোরা ডানার অংশটি ৯এম-এমআরও (যা এমএইচ ৩৭০ নামেও পরিচিত)-রই। ওই ধ্বংসাবশেষের আরও পরীক্ষা-নিরীক্ষা, বিশ্লেষণ চলবে। আশা করা হচ্ছে, এমন আরও তথ্যপ্রমাণ মিলতে পারে যা এমএইচ ৩৭০-এর উধাও রহস্যে নতুন আলোকপাত করবে। কোন পরিস্থিতির মধ্যে বিমানটি পড়েছিল, জানা যাবে। অবশ্য গোড়ায় ওই ভাঙাচোরা অংশ এমএইচ ৩৭০-র হওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছিল মালয়েশিয়া কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ২০১৪-র ৮ মার্চ ২৩৯ জন যাত্রী ও বিমানকর্মী সমেত কুয়ালালামপুর থেকে বেজিং রওনা হয়ে আচমকা উধাও হয়ে যায় মালয়েশিয়া এয়ারলাইন্সের জেট বিমানটি। প্রথমে ভাবা হয়েছিল, সেটি ভারত মহাসাগরের কোলে ভেঙে পড়েছে। তবে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে সমুদ্রের গভীরে তন্ন তন্ন করে অনুসন্ধান চালিয়েও তার হদিশ মেলেনি। যদিও বেশ কিছু ভাঙাচোরা টুকরো মেলে, যেগুলিকে ওই বিমানেরই বলে দাবি করা হচ্ছে। সম্ভবত সেগুলি ভাসতে ভাসতে কয়েক হাজার কিমি দূরে আফ্রিকা উপকূলে চলে গিয়েছিল। অস্ট্রেলিয়ার নেতৃত্বে ভারত মহাসাগরের ১ লক্ষ ২০ হাজার বর্গকিমি এলাকা জুড়ে সমুদ্র তোলপাড় করে যে তল্লাসি অভিযান চলছে, তা প্রায় শেষ হওয়ার মুখে।  বিমানের যাত্রীদের  পরিবারের লোকজন ধরেই নিয়েছেন যে, আনুষ্ঠানিকভাবে তল্লাসি অভিযান শীঘ্রই বন্ধ করে দেওয়া  হবে। গত সোমবারই অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের হাতে এমএইচ ৩৭০-এর অন্যান্য সম্ভাব্য ধ্বংসাবশেষ তুলে দিয়েছেন ব্লেইন গিবসন নামে এক শখের মার্কিন তদন্তকারী। তাঁর দাবি, একাধিক ভাঙাচোরা টুকরো আগুনে পুড়ে কালো হয়ে গিয়েছে, যা থেকে উড়তে থাকা অবস্থাতেই বিমানে আগুন ধরে  যাওয়ার সম্ভাবনা মাথাচাড়া দিচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget