এক্সপ্লোর

ইতালিতে হেনস্থার শিকার ৩ ভারতীয়, বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

নয়াদিল্লি: পাসপোর্ট সহ বৈধ কাগজপত্র সবই রয়েছে। তাও অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে ইতালিতে হেনস্থার শিকার হলেন ৩ ভারতীয় ছাত্র। দক্ষিণ ইতালির বেইয়ায় শহরে প্রায় ২৪ ঘণ্টা আটকে রাখা হল তাঁদের। পরে রোমের ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপে মুক্তি পেলেন তাঁরা। অক্ষিত গোয়েল, দীপক ভট্ট ও উদয় কুশপতি নামে এই তিন ছাত্র দু’মাস ধরে ফ্রান্সের এক হাসপাতালে শিক্ষানবিশি করছিলেন। এঁদের মধ্যে অক্ষিত ও দীপক আইআইটি দিল্লির ছাত্র, উদয় পড়েন আইআইটি বম্বেতে। ৩০ মে ফ্রান্স থেকে ইতালি ঢোকেন তাঁরা। ভেনিস থেকে আন্তিবেস যাওয়ার পথে ভেন্তিমিগলিয়ায় তাঁদের আটকায় পুলিশ। ৮৫০ কিলোমিটার দূরে বারি শহরে নিয়ে যাওয়া হয় তাঁদের। কেন তাঁদের ধরা হল তার কোনও কারণ না দর্শিয়েই একটি ক্যাম্পে আটকে রাখা হয়। কেড়ে নেওয়া হয় যাবতীয় জিনিসপত্র। অপরাধীদের সঙ্গে যেমন ব্যবহার করা হয়, ঠিক সেভাবেই নেওযা হয় তাঁদের ছবি, হাতের ছাপ। বারবার জানতে চাওয়া সত্ত্বেও বলা হয়নি, তাঁদের অপরাধটা ঠিক কোথায়। তাঁদের সঙ্গে অন্যান্য যারা বন্দি ছিল, তারা সকলেই হয় আফ্রিকান, নয় পাকিস্তানি। তাই অক্ষিতদের বিশ্বাস, জাতিবিদ্বেষের কারণে আটকে রাখা হয় তাঁদের। বিষয়টি বিদেশ মন্ত্রকে জানানো হলে রোমের ভারতীয় দূতাবাস ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের মুক্তির ব্যবস্থা করে। কিন্তু ততক্ষণে কেটে গেছে প্রায় ২৪ ঘণ্টা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইতালীয় প্রশাসন স্বীকার করেছে, ‘ভুল করে’ ওই তিন ছাত্রকে আটক করে তারা, কারণ কাগজপত্র সব কিছুই তাঁদের কাছে ছিল। বিষয়টি নিয়ে নিজেদের অসন্তোষের কথা ইতালিকে জানিয়েছে ভারতীয় দূতাবাস।        

সেরা শিরোনাম

New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
US-Iran Conflict : ইরান যুদ্ধের আবহেই মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৫০ জন কর্মীর Lie Detector পরীক্ষা করালেন ট্রাম্প, কেন ?
ইরান যুদ্ধের আবহেই মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৫০ জন কর্মীর Lie Detector পরীক্ষা করালেন ট্রাম্প, কেন ?
Nepal Flash Floods : যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর
যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget