এক্সপ্লোর

প্যারিস চুক্তি থাকুক বা না থাকুক, জলবায়ু সংরক্ষণে ভারত দায়বদ্ধ থাকবে, জানালেন প্রধানমন্ত্রী

সেন্ট পিটার্সবার্গ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিসে হওয়া জলবায়ু সংরক্ষণের চুক্তি মানতে অস্বীকার করলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, ভারত জলবায়ু সংরক্ষণের বিষয়ে দায়বদ্ধ থাকবে। কার্বন কমানোর ক্ষেত্রেও উদ্যোগ নেবে ভারত। ভবিষ্যৎ প্রজন্মকে যাতে সুন্দর ও বিশুদ্ধ পৃথিবী উপহার দেওয়া যায়, সেই চেষ্টা করবে ভারত। ট্রাম্পকে তিনি সমর্থন করছেন না তাঁর পদক্ষেপের বিরোধিতা করছেন, সে বিষয়ে কোনও জবাব না দিয়ে মোদী বলেছেন, ‘আমি ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে। মানুষ প্রকৃতিকে শোষণ করতে পারে না।’ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে জলবায়ু সংরক্ষণের পক্ষে কথা বলতে গিয়ে বেদের উল্লেখ করেছেন মোদী। তিনি বলেন, প্রকৃতিকে শোষণ করা অপরাধ। তবে মানুষ প্রকৃতিকে কাজে লাগাতে পারে। ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখেই ট্রাম্পের পদক্ষেপ নিয়ে প্রশ্নের জবাব দেননি মোদী। তিনি বলেছেন, জার্মানিতেও একই প্রশ্ন করা হয়েছিল। তিনি ভবিষ্যৎ প্রজন্মের কথা ছাড়া অন্য কিছু ভাবছেন না। ভারত একটি দায়িত্বশীল দেশ। পরিবেশ রক্ষা ভারতের পুরনো প্রতিশ্রুতি। প্যারিসে জলবায়ু সংরক্ষণ নিয়ে যে চুক্তি হয়েছিল, তাতে সম্মতি জানিয়েছিল ১৯০টি দেশ। কিন্তু এখন মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, এই চুক্তিতে ভারত ও চিন অন্যায়ভাবে বেশি সুবিধা পাচ্ছে। সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তি মানবে না। মোদী অবশ্য জানিয়ে দিয়েছেন, কার্বন কমানোর লক্ষ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর জোর দিচ্ছে ভারত। ২০২২ সালের মধ্যে ১৭৫ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবস্থা করাই ভারতের লক্ষ্য। পরমাণু শক্তি ছাড়াও সৌরশক্তি, বায়ুশক্তি, জৈবশক্তি এবং জলবিদ্যুৎ ব্যবহার করতে চাইছে ভারত। ৪০ কোটি এলইডি বাল্ব বিলি করা হয়েছে। গত তিন বছরে পরিবেশ রক্ষা এবং বিদ্যুতের অপচয় রোধে উদ্যোগ নিয়েছে ভারত।

সেরা শিরোনাম

Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget