এক্সপ্লোর

নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রচণ্ড, ফোনে অভিনন্দন মোদীর

নয়াদিল্লি: মাওবাদী নেতা পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাঁর সঙ্গে কথা বলে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী। ফোনে তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতের তরফে যাবতীয় সহায়তার আশ্বাসও দিয়েছেন প্রচণ্ডকে। নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন মোদী। বলেছেন, নেপালের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ডজীর সঙ্গে কথা বলে তাঁকে অভিনন্দন জানালাম। প্রসঙ্গত, নেপালে জনপ্রতিনিধিদের ভোটে আজই প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন প্রচণ্ড। এই নিয়ে দ্বিতীয়বার। নতুন সংবিধানকে কেন্দ্র করে একের পর এক সঙ্কট, তীব্র মতবিরোধের জেরে বিপর্যস্ত নেপালে এবার স্থিতিশীলতা আসবে বলে মনে করা হচ্ছে। ভারত-বিরোধী বলে পরিচিত হলেও রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, প্রচণ্ড সাম্প্রতিক কালে কট্টর অবস্থান ছেড়ে নরম হওয়ার ইঙ্গিত দিয়েছেন। গত সেপ্টেম্বরে নেপালে নতুন সংবিধান কায়েম হওয়ার পর কে পি শর্মা ওলি প্রধানমন্ত্রী পদে থাকাকালে ভারত-বিরোধী হাওয়া উঠেছিল নেপালে। এবার কি তা স্তিমিত হবে? প্রচণ্ডর প্রধানমন্ত্রী হওয়া একরকম নিশ্চিতই ছিল, তার কারণ তিনিই ছিলেন একমাত্র প্রার্থী। তবে তাঁকে ভোটে লড়তে হয়েছে কেননা নেপালের সংবিধান অনুসারে, প্রধানমন্ত্রীকে সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন পেতে হবে। ভোটাভুটিতে ৩৬৩ জনের সমর্থন পেয়েছেন তিনি। বিপক্ষে পড়েছে ২১০টি ভোট। ৫৯৫ জন সদস্যের মধ্যে ভোট দেননি ২২ জন। প্রচণ্ডর প্রতি সমর্থন জানিয়েছে সভার সবচেয়ে বড় দল নেপালি কংগ্রেস। ইউনাইটেড ডেমোক্র্যাটিক মধেশি ফ্রন্টের শরিকরা, ফেডারেল জোট ও কয়েকটি ছোট ছোট দলও তাঁর পাশে রয়েছে। প্রচণ্ডর জয় যাতে মসৃণ হয়, সেজন্য আগে থেকেই তিন দফা চুক্তি হয় নেপালি কংগ্রেস, সিপিএন মাওবাদী সেন্টার ও মধেশি ফ্রন্টের মধ্যে। চুক্তির ফলে মধেশিদের বেশ কিছু দাবিদাওয়া মেনে নেওয়া হবে। যেমন, মধেশিদের আন্দোলন চলাকালে নিহতদের শহিদের স্বীকৃতি দেওয়া হবে। আহতদের নিখরচায় চিকিত্সার ব্যবস্থা হবে। দেশের অভ্যন্তরীণ সীমানা পুনর্বিন্যাসের জন্য সংবিধান সংশোধন করা হবে। প্রচণ্ড ভোটাভুটির আগে প্রধানমন্ত্রী হয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে চলবেন বলে জানিয়েছেন। বলেছেন, আমি কথা দিচ্ছি, দেশের প্রত্যেককে ঐক্যবদ্ধ করব। এটা আমার দায়িত্ব। আমি মনে করি, দেশের সব গোষ্ঠীর মধ্যে সেতু হয়ে ওঠার ভার পড়েছে আমার ওপর।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget