এক্সপ্লোর

বক্তৃতায়-রসিকতায় মার্কিন কংগ্রেসের মন জয় মোদীর

ওয়াশিংটন: ভারতবর্ষের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দিলেন নরেন্দ্র মোদী। অধিবেশন কক্ষে ঢুকতেই সকলে উঠে দাঁড়িয়ে দিলেন হাততালি। বক্তৃতার মাঝেও মোদী পেলেন হাততালি। আবার শেষে হাততালি। মোদীর বক্তৃতায় কখনও বন্ধুতার বার্তা, কখনও রসিকতার ছোঁয়া। এর আগে ভারতবর্ষের চারজন প্রধানমন্ত্রী এমন সুযোগ পেয়েছেন। ১৯৪৯ সালে সদ্য স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ভাষণ দিয়েছিলেন। ১৯৮৫ সালে প্রথমবার পেয়েছিলেন রাজীব গাঁধী। ১৯৯৪ সালে মার্কিন কংগ্রেসে ভাষণ দেন নরসিংহ রাও। ২০০০ সালে অটলবিহারী বাজপেয়ী এবং ২০০৫ সালে মনমোহন সিংহ। এদিন প্রবল করতালির মধ্যেই মার্কিন কংগ্রেসে প্রবেশ করেন মোদী। প্রধানমন্ত্রী ঢুকতেই সকলে এক এক করে তাঁর সঙ্গে হাত মেলানোর জন্য এগিয়ে এলেন। কেউ কেউ দূরে  থাকায় তাঁদের উদ্দেশ্যে হাত নাড়লেন মোদী। সবমিলিয়ে তখন গোটা কক্ষ মোদী-ময়। ২০০৫ সালে মনমোহন সিংহের পর ২০১৬-তে নরেন্দ্র মোদী। মার্কিন সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতার শুরুতেই নরেন্দ্র মোদী বার্তা দেন, আমেরিকার মতোই ভারতবর্ষও বিশ্বাস করে, সব মানুষ সমান। এ কথা বোঝাতে গিয়ে মোদির গলায় কখনও উঠে এল আব্রাহাম লিঙ্কনের কথা।  কখনও আবার মোদির বক্তৃতায় স্বামী বিবেকানন্দ, মহাত্মা গাঁধী থেকে মার্টিন লুথার কিং। নরেন্দ্র মোদীর এ দিনের বক্তৃতা মাঝে বার বার উঠে দাঁড়িয়ে হাততালি দেন মার্কিন কংগ্রেসের সদস্যরা। কখনও মোদীর গলায় ইতিহাসের কাহিনি। কখনও বর্তমানের সংবাদ। কখনও ভবিষ্যতের বার্তা। এ সবের মাঝে হাল্কা রসিকতা। ভারতবর্ষে যেমন সংসদ, তেমনই আমেরিকায় কংগ্রেস। মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ হল হাউস অব রিপ্রেসেনটেটিভ এবং উচ্চকক্ষ হল সেনেট। এদিন মার্কিন কংগ্রেসের দুই কক্ষের মধ্যে পার্থক্যকে রসিকতার ছলে মোদী বলেন, শুনেছি আপনাদের দুই কক্ষের মধ্যে সম্পর্ক মধুর। আমাকে বলা হয়েছে, আপনারা দ্বিমতের জন্য পরিচিত। এই বিষয়ে অবশ্য আপনারা একা নন। আমাকেও একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। গুরুগম্ভীর আবহে মাঝে মাঝেই হাসির রোল ওঠে, যখন মোদী বলেন, শুনেছি আপনাদের দেশে ৩ কোটি মানুষ যোগব্যায়াম করেন। তবে, এর জন্য আমি যোগার ওপর সত্ব চাপাব না। প্রধানমন্ত্রী হওয়ার পর এটা নরেন্দ্র মোদীর চতুর্থ মার্কিন সফর। বারাক ওবামার দেশে গিয়ে প্রধানমন্ত্রীর বার্তা, আমেরিকার আদর্শ সহযোগী হতে পারে ভারতই।

সেরা শিরোনাম

Plane Crash: ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু
ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
Everest Base Camp Hotel Fire: মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের কাছে আগুন, ভস্মীভূত গুড লাক হোটেল, ভিডিও ভাইরাল
মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের কাছে আগুন, ভস্মীভূত গুড লাক হোটেল, ভিডিও ভাইরাল
Poland Political Crisis: সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget