এক্সপ্লোর

Myanmar Coup: মায়ামনারে সেনাবাহিনীর গুলিতে মৃত অন্তত ১১৪, নিন্দা রাষ্ট্রপুঞ্জের

Myanmar military crackdown on civilians: নিহতদের মধ্যে ১৬ বছরের কমবয়সি বেশ কয়েকজন নাবালকও রয়েছে।

ইয়াঙ্গন: মায়ানমারে গত মাসে সামরিক অভ্যুত্থানের পর থেকেই গণতন্ত্র ফেরানোর দাবিতে আন্দোলন চলছে। এই আন্দোলন দমন করার জন্য নৃশংস আক্রমণের পথ বেছে নিয়েছে সেনাবাহিনী। শনিবার সাধারণ মানুষের উপর সাম্প্রতিককালে সবচেয়ে নৃশংস হামলা চালায় সেনাবাহিনী। এই হামলায় অন্তত ১১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে ১৬ বছরের কমবয়সি বেশ কয়েকজন নাবালকও রয়েছে। প্রাণ বাঁচানোর জন্য বহু মানুষ পালিয়ে যাচ্ছেন বলেও জানা গিয়েছে। 

এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে রাষ্ট্রপুঞ্জ। মায়ানমারের জুন্টার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। মায়ানমারের সেনাবাহিনীর এই নৃশংস হত্যা বন্ধ করার জন্য আন্তর্জাতিক মহল যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না বলেও দাবি করেছে রাষ্ট্রপুঞ্জ। রবিবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজ বলেছেন, শিশু সহ সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় তিনি মর্মামত। ১২টি দেশের সেনাপ্রধানের একটি গোষ্ঠীও মায়ানমারের সেনাবাহিনীর এই অত্যাচারের নিন্দা করেছে।

এরই মধ্যে রবিবারও মায়ানমারের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর পাওয়া গিয়েছে। কাচিন প্রদেশের ভামো অঞ্চলে সেনাবাহিনীর হামলায় নিহত ব্যক্তিদের শেষকৃত্য উপলক্ষে জড়ো হন বহু মানুষ। তাঁরা গণতন্ত্র ফেরানোর দাবিতে সোচ্চার হন। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধেও সরব হন আন্দোলনকারীরা। মায়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গনে সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারায় ১৩ বছরের একটি ছেলে। সে বাড়ির বাইরে খেলছিল। সেই সময় তাকে গুলি করে নিরাপত্তারক্ষীরা। এই নাবালকের শেষকৃত্যেও সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সরব হন বহু মানুষ। 

১ ফেব্রুয়ারু সামরিক অভ্যুত্থানের পর থেকে মায়ামনারে এখনও পর্যন্ত ৪০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। রবিবার মায়ানমারের পূর্ব অংশে গেরিলা যোদ্ধাদের উপর বিমান হানা চালানো হয়েছে। জুন্টার দাবি, আন্দোলনকারীরা হিংসার পথ বেছে নিয়েছেন। সেই কারণেই তাঁদের উপর পাল্টা আক্রমণ চালাচ্ছে সেনাবাহিনী। তবে আন্দোলনকারীরা জুন্টার এই দাবি মানতে নারাজ।

এর আগে ১৪ মার্চ মায়ানমারে সেনাবাহিনীর হামলায় ৭৪ থেকে ৯০ জনের মৃত্যু হয়। কিন্তু শনিবারের হামলায় আরও বেশি মানুষের মৃত্যু হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget