এক্সপ্লোর

চিনের সঙ্গে সীমান্ত বিতর্কে মায়ানমারের সমর্থন পাবে না নয়াদিল্লি, ভারতকে খোঁচা চিনা সংবাদমাধ্যমের

বেজিং: চিনের সঙ্গে সীমান্ত বিতর্কে ভারত মায়ানমারের সমর্থন পাবে না। ডোকালাম বিতর্কে এভাবেই ভারতকে খোঁচা দিল চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। মায়ানমারের সেনাপ্রধানের ভারত সফরের মধ্যে এধরনের মন্তব্য করল গ্লোবাল টাইমস। ভারত-চীন ও ভুটানের সীমান্তের সংযোগস্থল ডোকালামে বর্তমানে অচলাবস্থা চলছে। ওই এলাকায় রাস্তা নির্মাণ করতে চাইছে চিন। কিন্তু ভারত এতে আপত্তি জানিয়েছে। ভারত ওই এলাকায় সেনা পাঠিয়েছে। চিন ওই এলাকা থেকে ভারতের সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।কিন্তু ওই দাবিতে কর্ণপাত করেনি নয়াদিল্লি। এই ঘটনা নিয়ে ভারত ও চিনের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরেই টানাপোড়েন চলছে। এরইমধ্যে মায়ানমারের সশস্ত্র বাহিনীর কম্যান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন আউং এইচলেয়াং আটদিনের ভারত সফরে এসেছেন। আগামী ১৪ জুলাই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন। এ ব্যাপারে গ্লোবাল টাইমস লিখেছে, মায়ানমারের বৃহত্তম বাণিজ্যিক সহযোগী চিন। সেদেশে লগ্নির সবচেয়ে বড় উত্সও চিন। তাই মায়ানমারের বিদেশ নীতির ক্ষেত্রে চিন খুবই গুরুত্বপূর্ণ। চিনের সঙ্গে সীমান্তে অচলাবস্থার পরিপ্রেক্ষিতে ভারত মায়ানমারের সেনা প্রধানের সফরকে সফল করতে সর্বতো প্রচেষ্টা করছে। তবে এতে চিনের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। গ্লোবাল টাইমস লিখেছে, সীমান্ত বিতর্কে মায়ানমার ভারতের অবস্থানকে সমর্থনের মতো বোকামি করবে না। কারণ, এতে তাদের সঙ্গে চিনের আর্থিক সম্পর্ক ছিন্ন হওয়ার ঝুঁকি থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget