এক্সপ্লোর

ন্যাম-এ সন্ত্রাস রোধে ওয়ার্কিং গোষ্ঠী গড়ার প্রস্তাব ভারতের, বাধা পাকিস্তানের

মার্গারিটা আইল্যান্ড (ভেনেজুয়েলা): বেজোট আন্দোলনের (ন্যাম) মঞ্চ থেকে সন্ত্রাসবাদ দমন নিয়ে একটি ওয়ার্কিং গোষ্ঠী গড়ার উদ্যোগে বাগড়া দিল পাকিস্তান। সরকারি সূত্রের খবর, ন্যাম-এর শীর্ষ সরকারি প্রতিনিধিদের ১৭-তম সামিটে ভারতই ওই গোষ্ঠী গঠনের প্রস্তাব দেয়। সদস্য দেশগুলির কূটনীতিকরা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থানের মধ্যে গভীর সমন্বয় তৈরির লক্ষ্যে ওই ওয়ার্কিং গোষ্ঠী গড়ার জন্য জোর তত্পরতা চালান। অধিকাংশ প্রতিনিধির মধ্যে এ ব্যাপারে ঐকমত্যও হয়। কিন্তু পাকিস্তানি প্রতিনিধি তসনিম আসলাম একা এই প্রয়াসের বিরোধিতা করেন। সূত্রটি বলেছে, একঘরে হয়ে পড়া সত্ত্বেও পাকিস্তান ওই প্রস্তাবের একবগ্গা বিরোধিতায়  অনড় থাকে। তাদের যুক্তি, সন্ত্রাসবাদের প্রশ্নে কখনও ঐকমত্য হতে পারে না। আসলামের প্রশ্ন, কেন শুধুই সন্ত্রাসবাদ নিয়ে ওয়ার্কিং গ্রুপ, বাকি ইস্যুগুলিতে নয়! মন্ত্রী স্তরের আলোচনায় সন্ত্রাসবাদ মোকাবিলায় ওয়ার্কিং গ্রুপ তৈরির প্রস্তাব পেশ করে তার পক্ষে জোর সওয়াল করেন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। তিনিই ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরালো ভাষণ দেন তিনি। প্রস্তাবের পক্ষে ভাল সমর্থন মেলে।   ঘটনাচক্রে পাক প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক পরামর্শদাতা সরতাজ আজিজ এখানে এলেও তাঁর সঙ্গে মুখোমুখি কথা হয়নি আকবরের। সূত্রটি বলেছে, ন্যামের অন্তর্ভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার হওয়ার ফলে তাদের মধ্যে গভীর বোঝাপড়া তৈরির জন্য ভারতের প্রস্তাবটি ভাল সাড়া পায়। ২০টি ন্যামভুক্ত দেশ তার সমর্থনে সওয়াল করে। একমাত্র উল্টো সুরে কথা বলে পাকিস্তানই। .

সেরা শিরোনাম

Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget