এক্সপ্লোর

ট্যুইটারে সবচেয়ে বেশি ফলো হওয়াদের নেতার তালিকায় তিনে মোদী, শীর্ষে ট্রাম্প

জেনেভা: ট্যুইটারে সবচেয়ে বেশি লোক ফলো করেন, এই মাপকাঠিতে নরেন্দ্র মোদী রয়েছেন তিন নম্বরে, ডোনাল্ড ট্রাম্প ও পোপ ফ্রান্সিসের পর। ট্যুইপ্লোম্যাসি নামে এক সংস্থা এক রিপোর্টে একথা জানিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, নানা দেশের সরকারকে তাদের ডিজিট্যাল স্ট্র্যাটেজি উন্নত করতে সাহায্য করে তারা। ট্যুইপ্লোম্যাসি তাদের সর্বশেষ সমীক্ষায় ১৮৭টি দেশের রাষ্ট্রপ্রধান, সরকারি ও বিদেশমন্ত্রীদের ৩৭২টি ব্যক্তিগত ও ৫৭৯টি প্রাতিষ্ঠানিক, সব মিলিয়ে ৯৫১টি ট্যুইটার অ্যাকাউন্ট চিহ্নিত করেছে। সমীক্ষায় বলা হয়েছে, গত ১২ মাসে @realDonaldTrump ২৬৪ মিলিয়ন অর্থাত্ ২৬ কোটি ৪০ লক্ষ সংযোগ করেছে, যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫ গুণের বেশি, পোপ ফ্রান্সিসের ১২ গুণ। মোদীর সংযোগ হয়েছে ৫২ মিলিয়ন বা ৫ কোটি ২০ লক্ষ। প্রধানমন্ত্রী @NarendraModi কে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে ফলো করেন ৪২ মিলিয়ন অর্থাত্ ৪ কোটি ২০ লক্ষ লোক, প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে (@PMOIndia) ২ কোটি ২৬ লক্ষ তাঁর ফলোয়ার, যা চতুর্থ সর্বোচ্চ ফলোয়িং বলে দাবি করা হয়। মোদী তৃতীয় সবচেয়ে বেশি ফলো হওয়া বিশ্ব নেতা। সার্ভেতে আরও প্রকাশ, বিদেশমন্ত্রী @সুষমা স্বরাজ, জর্ডনের @ক্যুইনরানিয়া ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট (@Jokowi) বিশ্বের সবচেয়ে বেশি ফলো হওয়া দশ রাষ্ট্রনেতার মধ্যে আছেন। প্রত্যেকের ফলোয়ার ১ কোটির বেশি। ১১ মিলিয়ন ফলোয়ার নিয়ে সুষমা সবচেয়ে বেশি ফলো হওয়া বিদেশমন্ত্রীও। সার্ভেতে প্রকাশ, মার্কিন প্রেসিডেন্টের সরকারি @POTUS ট্যুইটার অ্যাকাউন্ট ও @WhiteHouse অ্যাকাউন্ট যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ তালিকায় রয়েছে। দুটির ফলোয়ার যথাক্রমে ২৩ ও ১৭ মিলিয়ন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরডোগানের ট্যুইটার ফলোয়ার সংখ্যা ১২ মিলিয়ন। ৬৯ জন বিশ্বনেতার প্রত্যেকের ফলোয়ার ১০ লক্ষের বেশি। রাষ্ট্রপুঞ্জের ১৯৩টি সদস্য দেশের ৯৭ শতাংশের ট্যুইটারে সরকারি অ্যাকাউন্ট আছে বলে সমীক্ষায় জানা গিয়েছে। লাওস, মৌরিতানিয়া, নিকারাগুয়া, উত্তর কোরিয়া, সোয়াজিল্যান্ড ও তুর্কিস্তান, মাত্র এই ৬টি দেশের কোনও ট্যুইটার অ্যাকাউন্ট নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget