এক্সপ্লোর

কুলভূষণের ফাঁসিতে স্থগিতাদেশ: নওয়াজ-বাজওয়া কথা, আন্তর্জাতিক আদালতের প্রশ্নের জবাব দিতে তৈরি, জানাল পাক সেনা

ইসলামাবাদ: কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের ওপর আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের স্থগিতাদেশ নিয়ে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে টানা ৯০ মিনিট কথা বললেন নওয়াজ শরিফ। জিও নিউজ-এর খবর, কুলভূষণ সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন পাক সেনাপ্রধান। পাকিস্তানে চরবৃত্তির দায়ে প্রাক্তন ভারতীয় নৌ অফিসার কুলভূষণের ফাঁসির বিরুদ্ধে ভারত কূটনীতির পথে হেঁটে আন্তর্জাতিক আদালতে আবেদন করে। তার ভিত্তিতেই ফাঁসির সাজা স্থগিত রাখে ওই আদালত। এদিকে, পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের দাবি, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সামরিক আদালত কুলভূষণকে সাজা দিয়েছে। কুলভূষণের ব্যাপারে আন্তর্জাতিক আদালত কিছু জানতে চাইলে সঠিক স্তরেই পাকিস্তানের বক্তব্য জানিয়ে দেওয়া হবে। তিনি এও বলেন, কুলভূষণের বিরুদ্ধে সামরিক আদালতের সিদ্ধান্ত ঘিরে সেনার অভ্যন্তরে প্রক্রিয়া এখনও বহাল রয়েছে। যদিও প্রক্রিয়া বলতে কী বোঝাচ্ছেন, বলেননি তিনি। পাক মিডিয়ার দাবি, নওয়াজ-বাজওয়া আলোচনায় ডন সংবাদপত্রে সেনা-সরকার বৈঠকের খবর ফাঁস হওয়ার ব্যাপারেও কথা হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে দুবার কথা হল তাঁদের। গত ৬ মে ডন সংবাদপত্রে সেনা-সরকার বৈঠকের খবর ফাঁস হয়ে যাওয়ার ব্যাপারে প্রথম সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে কী আলোচনা হয়েছে, তা মিডিয়া জেনে যাওয়ায় সেনাবাহিনী নাকি প্রচণ্ড ক্ষুব্ধ। গত অক্টোবরে ডন সংবাদপত্রের এক রিপোর্টার প্রথ্ম পৃষ্ঠায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেন, পাকিস্তানের মাটিতে সক্রিয় যে জঙ্গিরা ভারত ও আফগানিস্তানে ছায়াযুদ্ধ চালাচ্ছে, তাদের নিয়ে চরম মতভেদ রয়েছে পাক সরকার ও সেনা কর্তৃপক্ষের মধ্যে। সেনাবাহিনী ওই প্রতিবেদনে জোর আপত্তি জানিয়ে জানায়, সেটি মিডিয়ায় বেরিয়ে যাওয়া জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের সামিল। যে বা যারা ওই খবর ফাঁস হওয়ার পিছনে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget