এক্সপ্লোর

পানামাগেটে 'প্রমাণের' অভাব, নওয়াজ শরিফকে সরানোর আর্জি খারিজ, তদন্তে যৌথ দল

ইসলমাবাদ: যথেষ্ট প্রমাণের অভাবে পানামাগেটে অভিযুক্ত নওয়াজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার আর্জি খারিজ করে দিল পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ। তবে নওয়াজের পরিবারের লোকেদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের তদন্তের জন্য একটি যৌথ দল গঠন করার নির্দেশ দিয়েছে আদালত। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি ও ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর আধিকারিকরা এই যৌথ তদন্তকারী দলে থাকবেন। শরিফ ও তাঁর দুই পুত্র হাসান ও হুসেনকে তদন্তকারীদের জেরার মুখোমুখি হতে হবে। দু মাসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এর মধ্যে প্রতি দু সপ্তাহ অন্তর আদালতকে রিপোর্ট জমা দিতে হবে। শরিফের বিরুদ্ধে ন’য়ের দশকে দু বার পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় লন্ডনে সম্পত্তি কেনার ক্ষেত্রে অর্থ পাচারের অভিযোগ ওঠে। পানামা পেপার্সে বলা হয়, শরিফ ও তাঁর পুত্ররা বিদেশি সংস্থাগুলিতে বিনিয়োগ করেছেন। এই অভিযোগ সামনে আসার পরেই নওয়াজকে সরিয়ে দেওয়ার দাবি জানান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান, জামাত-ই-ইসলামি আমির সিরাজুল হক ও শেখ রশিদ আহমেদ। গত বছরের ৩ নভেম্বর থেকে এই মামলার শুনানি শুরু হয়। ৫৭ দিন শুনানি চলার পর আজ ৫৪৭ পাতার রায় দিয়েছে আদালত। আদালতের এই রায়ে উল্লসিত নওয়াজের সমর্থকরা। প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, গত বছর প্রধানমন্ত্রী পানামা লিকসের তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছিলেন। সেই ঘটনাতেই তাঁর সততা প্রমাণিত হয়েছিল। এবার আদালতের রায়ে তাঁরা ন্যায়বিচার পাবেন। বিরোধীদের অবশ্য দাবি, আদালত জানিয়ে দিয়েছে, অবৈধভাবে বিদেশে অর্থ পাচার করা হয়েছে। নওয়াজকে মাত্র ৬০ দিন সময় দিয়েছে আদালত। তারপর দোষী সাব্যস্ত হলে তাঁকে সরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget