এক্সপ্লোর

হাত তুলে নিয়েছে সহযোগীরা, আস্থাভোটে হার কার্যত নিশ্চিত নেপালি প্রধানমন্ত্রীর

কাঠমান্ডু: রবিবারের আস্থাভোটে নেপালে পড়ে যেতে পারে সরকার। ক্ষমতাসীন জোটের দুটি দল এদিনই সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে। এরা হল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি ও সংখ্যালঘু মধেশি জনগোষ্ঠীর মধেশি জনাধিকার ফোরাম নেপাল (গণতান্ত্রিক)। দুদলই জানিয়ে দিয়েছে, আস্থাভোটে সরকারের বিরুদ্ধে ভোট দেবে তারা। ফলে ৫৯৫ সদস্যের নেপালি পার্লামেন্টে কে পি শর্মা ওলি সরকারের পতন একরকম নিশ্চিত। অক্টোবরে মাওবাদীদের সমর্থনে ক্ষমতায় আসেন ওলি। কিন্তু তখন থেকেই তাঁর ওপর খুশি ছিল না মাওবাদীরা। প্রথমত, মাও সর্বাধিনায়ক প্রচণ্ডকে আশ্বাস দেওয়া সত্ত্বেও তিনি মাওবাদীদের ওপর থেকে পুলিশ কেস তুলে নেননি, তারপর মধেশিদের সঙ্গে তিনি যে চুক্তি করেছেন তাও ভাল চোখে দেখেননি প্রচণ্ড। অন্যান্য সহযোগী দলগুলির মধ্যেও ভালরকম গোঁত্তা খেয়েছে ওলির জনপ্রিয়তা। সহযোগীদেরও অভিযোগ, ক্ষমতায় আসার পর থেকে তিনি প্রচণ্ড উদ্ধত ও আত্মকেন্দ্রিক হয়ে পড়েছেন। প্রতিশ্রুতি সত্ত্বেও গত বছর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা করেনি তাঁর সরকার। ওলি অবশ্য এ সব অভিযোগের জবাব দেননি, জানা গেছে, পার্লামেন্টেই যা বলার বলবেন তিনি। সেপ্টেম্বরে নয়া সংবিধান চালু হওয়ার পর থেকেই একের পর এক সমস্যায় পড়েছে এই ছোট্ট প্রতিবেশী পাহাড়ি রাষ্ট্র। এখানকার প্রাচীন অধিবাসী মধেশি জনগোষ্ঠী সংবিধান মানতে অস্বীকার করে, অভিযোগ করে, তাদের অধিকার খর্ব করে জমিজিরেত কেড়ে নেওয়া হয়েছে, সরকারেও তাদের কোনও ভূমিকা নেই। সমস্যা মেটানোর দাবিতে ভারতের সঙ্গে নেপালের বাণিজ্যপথ টানা ৪ মাস অবরোধ করে রাখে তারা। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০জনেরও বেশি মৃত্যু হলে ও নেপালের লাইফলাইন পুরোপুরি স্তব্ধ হয়ে পড়লে তারা অবরোধ তুলে নেয়। ওলিকে সরিয়ে মাওবাদী নেতা প্রচণ্ডই সম্ভবত নেপালের প্রধানমন্ত্রী হতে চলেছেন। তবে নেপালে প্রভাব বাড়াতে মরিয়া চিন চায়, যেনতেনপ্রকারেণ ওলিই ক্ষমতায় থাকুন। চিনের সঙ্গে সখ্যতা বাড়িয়ে ও ভারতের বিরোধিতা করে বেজিংয়ের গুডবুকে নাম লিখিয়েছিলেন ওলি। নেপালে ভারতবিরোধী মানসিকতা উসকে দেওয়াতেও তাঁর ভূমিকা নেহাত কম নয়।            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget