এক্সপ্লোর

Cigarette Ban: ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সিগারেট বিক্রি নিষিদ্ধ করার পথে নিউজিল্যান্ড

New Zealand : প্রস্তাবিত এই বিষয়টি আগামী বছরেই আইনে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। ধীরে ধীরে ধূমপানের বয়স বাড়াবে নিউজিল্যান্ড...

ওয়েলিংটন : প্রায় এক যুগের প্রচেষ্টার পথে আরও একধাপ এগলো নিউজিল্যান্ড। দেশে এবার সিগারেট বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটি। যার ফলে, দেশের তরুণ প্রজন্মকে ধূমপান থেকে বিরত রাখা যাবে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত এই বিষয়টি আগামী বছরেই আইনে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। ধীরে ধীরে ধূমপানের বয়স বাড়াবে নিউজিল্যান্ড। ২০২৩ সাল থেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগিয়ে যাবে দেশটি। যার মাধ্যমে ১৫ বছরের কম বয়সি যারা রয়েছে, তারা সারাজীবন আর এখানে সিগারেট কিনতে পারবে না। এই ভাবে চললে, ২০৫০ সাল নাগাদ ৪২ বা তার বেশি বয়স্করা, তামাকজাত এই দ্রব্য কিনতে পারবে , কিন্তু তার কম বয়সিরা নয়।

বৃহস্পতিবার সংসদে সেদেশের অ্যাসোসিয়েট হেল্থ মিনিস্টার আয়েষা ভেরাল্ল  বলেন, আমরা এটা নিশ্চিত করতে চাই যে, তরুণরা যেন ধূমপান শুরু না করে। সেই লক্ষ্যে আগামীদিন তরুণ প্রজন্মকে এই জাতীয় তামাকের বিক্রি বা জোগান অপরাধ হিসেবে আমরা গণ্য করব। এই মুহূর্তে যাদের ১৪ বছর বয়স, আইন চলে এলে আগামীদিনে তারা আইনসম্মতভাবে কোনওভাবেই নিউজিল্যান্ডে তামাক কিনতে পারবে না। 

নিউজিল্যান্ডে ধূমপানের মাত্রা কমানোর জন্য বৃহস্পতিবার যেসব প্রস্তাবের কথা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে এটি অন্যতম। এর আগে ২০১১ সালে প্রথম এই লক্ষ্যমাত্রার কথা ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। তার পর থেকেই সেদেশে ধীরে ধীরে সিগারেটের দাম বাড়িয়ে দেওয়া হয়। যা বিশ্বের মধ্যে সর্বাধিকে মূল্যধারী দেশগুলির মধ্যে অন্যতম। নিউজিল্যান্ডের মুদ্রায় এক প্যাকেট সিগারেটের দাম ৩০ নিউজিল্যান্ড ডলার। এর আগে রয়েছে অস্ট্রেলিয়া।  

যদিও চিকিৎসক ভেরাল্ল বলছেন, শুল্ক মূল্য বাড়ানোর পূর্ণাঙ্গ প্রভাব আমরা দেখে নিয়েছি। আরও বাড়ালে যে মানুষ সিগারেট খাওয়া ছেড়ে দেবে এমনটা নয়। বরঞ্চ যারা এই অভ্যাসটা বজায় রাখতে সমস্যায় পড়ছে, তাদের কাছে বিষয়টি আর একটু শাস্তিমূলক হবে, ব্যস শুধু এটুকুই। 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget