এক্সপ্লোর

পাকিস্তান 'ফাঁকা হুঙ্কার' দিক, কাশ্মীর ভারতের 'অবিচ্ছেদ্য অংশ', এই বাস্তবতা বদলাবে না, রাষ্ট্রপুঞ্জে জানিয়ে দিল ভারত

রাষ্ট্রপুঞ্জ: পাকিস্তান যতই 'ফাঁকা হুঙ্কার' দিক, তাতে জম্মু ও কাশ্মীর ভারতের 'অবিচ্ছেদ্য অংশ', এই বাস্তবতার কোনও বদল হবে না। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে এমনই যুত্সই জবাব দিল ভারত। সেখানে পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধী কাশ্মীর ইস্যু তুলে ভারতকে আক্রমণ করেছিলেন। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বিতর্কে লোধী গতকাল বলেন, কাশ্মীরের লোকজন বিপুল সংখ্যক মানুষকে অন্ধ করে দেওয়া, হত্যাকাণ্ডের মতো 'গুরুতর অপরাধে'র বলি হচ্ছেন। কিন্তু আন্তর্জাতিক মহল যদি বাছাবাছি করার দৃষ্টিভঙ্গি দেখায়, কোনও কোনও লঙ্ঘনের নিন্দা করে, আবার কোনও কোনও ক্ষেত্রে জেনেবুঝেই চুপ করে থাকে, তবে যে কোনও নিয়মনীতি দ্রুত প্রহসনে পরিণত হবে। 'মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, জাতি সম্প্রদায়কে নির্মূল করে মুছে দেওয়া, গণহত্যা রোধ, এসব থেকে রক্ষার দায়িত্ব' শীর্ষক বিতর্কে মালিহার বক্তব্যের পর জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে ভারত। ১৯৩ সদস্যের সভায় রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি সন্দীপ কুমার বায়াপ্পু বলেন, এক দশকে এই প্রথম সবার কাছে এমন গুরুত্বপূর্ণ ইস্যুর ওপর বিতর্ক হচ্ছে। কিন্তু সেখানেই দেখছি একটি পক্ষ ফের ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পরিস্থিতিকে অবাঞ্ছিত ভাবে টেনে আনল, এই মঞ্চের অপব্যবহার করল। পাকিস্তানের রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর প্রসঙ্গ তোলার এমন ভ্রান্ত চেষ্টা আগেও ব্যর্থ হয়েছে, হালে পানিই পায়নি। আমি পরিষ্কার বলতে চাই, আবারও, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য, অবিচ্ছিন্ন অংশ। পাকিস্তান যতই ফাঁকা আওয়াজ করুক, এই সত্যের বদল হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget