এক্সপ্লোর

ফের পরমাণু পরীক্ষা উত্তর কোরিয়ার, অনুমান দক্ষিণ কোরিয়া ও জাপানের

সিওল: উত্তর কোরিয়া ফের পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে বলে মনে করছে জাপান ও দক্ষিণ কোরিয়া। পর্যবেক্ষণ যন্ত্রে উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক কেন্দ্রের সন্নিহিত এলাকায় কৃত্রিম ভূমিকম্প ধরা পড়েছে। এরই ভিত্তিতে এই আশঙ্কা প্রকাশ করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। উল্লেখ্য, আন্তর্জাতিক উদ্বেগকে থোড়াই কেয়ার করে পরমাণু অস্ত্র ও ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্রে শক্তিধর হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এ জন্য আন্তর্জাতিক মহল উত্তর কোরিয়ার নিন্দা করেছে এবং রাষ্ট্রপুঞ্জও ওই দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।এর আগেও তারা পরমাণু বোমা ও ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা করেছে। তাদের পঞ্চমবারের পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের খবর সত্যি হলে এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। শুক্রবার উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্র   পুঙ্গি-রি-র নিকটবর্তী অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প ধরা পড়েছে। দেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে উত্তর কোরিয়া। সেই উপলক্ষ্যে পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়ে শক্তি জাহির করার চেষ্টা বিশ্ব থেকে এই বিচ্ছিন্ন দেশটি করে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ দাবি করেছে, মার্কিন জিওলজিক্যাল সার্ভের পর্যবেক্ষণে ৫.৩ মাত্রার ভূমিকম্পটি ধরা পড়েছে। উল্লেখ্য, পুঙ্গি-রি-তে গত ৬ জানুয়ারি পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার আবহাওয়া বিভাগের এক আধিকারিক বলেছেন, উত্তরে যে কৃত্রিম ভূমিকম্প হয়েছে তা পরমাণু পরীক্ষা হতে পারে। সংবাদসংস্থা ইয়োনহ্যাপকে অন্য এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ভূমিকম্পের উত্স ও মাত্রা দেখে পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের জোরাল সম্ভাবনার কথাই মনে হচ্ছে । জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিদে সুগা জরুরী ভিত্তিতে ডাকা সাংবাদিক বৈঠকে বলেছেন, সরকার এ বিষয়ে তথ্য সংগ্রহ করছে। উত্তরের পরীক্ষামূলক বিস্ফোরণের ফলেই ভূমিকম্প হয়েছে বলে জাপান মনে করছে। সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, বাতাস থেকে তেজস্ক্রিয়তার নমুনা সংগ্রহের জন্য এয়ারক্র্যাফ্ট পাঠাচ্ছে জাপানের প্রতিরক্ষামন্ত্রক। পরীক্ষামূলক বিস্ফোরণের অনুমান সত্যি হলে উত্তরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে জাপান সোচ্চার হবে বলে জানিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী ফুমিও কিশিদা। উল্লেখ্য, ২০০৬-এ প্রথবার পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। এরপরই উত্তর কোরিয়ার ওপর পাঁচ দফা নিষেধাজ্ঞা আরোপ করেছিল রাষ্ট্রপুঞ্জ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget