এক্সপ্লোর

দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসের এজেন্টদের ছড়াচ্ছে একটিই দেশ, নাম না করে জি-২০ মঞ্চ থেকে পাকিস্তানকে আক্রমণ মোদীর

হ্যাংঝৌ: জি-২০ সম্মেলনের মঞ্চ থেকে নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ নরেন্দ্র মোদীর। বিশ্বের ২০টি শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্রের বৈঠকের সমাপ্তি অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় একটিমাত্র রাষ্ট্রই আমাদের এলাকার দেশগুলিতে সন্ত্রাসের এজেন্টদের পাঠাচ্ছে। এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এই বিপদের বিরুদ্ধে জোট বেঁধে এক সুরে গলা মেলাবে, পদক্ষেপ করবে, একে রোখার তাগিদ দেখাবে, এটাই প্রত্যাশা করি আমরা। যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে, তাতে মদত দেয়, তাদের পুরস্কার দিলে চলবে না, বরং তাদের বিচ্ছিন্ন করতে হবে, নিষেধাজ্ঞা জারি করতে হবে তাদের বিরুদ্ধে। সন্ত্রাসবাদে আর্থিক মদতদানের মোকাবিলায় জি-২০র প্রয়াসের প্রশংসা করে ভারত, এ কথা জানিয়ে মোদী বলেন, সব দেশেরই ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের মাপকাঠিগুলি মেনে চলা উচিত। তিনি বলেন, ক্রমবর্ধমান হিংসা ও সন্ত্রাসের শক্তিগুলি মৌলিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। কিছু দেশ আছে যারা সন্ত্রাস, হিংসাকেই রাষ্ট্রীয় নীতি হিসাবে কাজে লাগাচ্ছে। তবে ভারত সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স অর্থাত্ তাকে বিন্দুমাত্র সহ্য না করার অবস্থান নিয়েছে, কেননা এক্ষেত্রে একটুও শিথিল অবস্থান নিলে চলবে না। আমাদের কাছে একজন সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদীই। গতকালই ব্র্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা) সন্ত্রাস মোকাবিলায় যৌথ প্রয়াস আরও জোরদার করার ডাক দেন প্রধানমন্ত্রী। ব্রিকস রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়া বা অন্যত্র কিন্তু সন্ত্রাসবাদীদের ব্যাংক বা অস্ত্রশস্ত্রের কারখানা নেই। অবশ্যই কেউ না কেউ ওদের অস্ত্র-অর্থ দিচ্ছে। ব্রিকস-কে শুধু সন্ত্রাস মোকাবিলায় যৌথ প্রয়াস তীব্র করলেই হবে না, যারা সন্ত্রাসের সমর্থক, পৃষ্ঠপোষক, তাদের বিচ্ছিন্ন করার লক্ষ্যে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। প্রসঙ্গত, হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী বুরহান ওয়ানির মৃত্যুর জেরে কাশ্মীর উপত্যকায় লাগাতার হিংসা, অশান্তি ঘিরে বাকযুদ্ধ চলছে ভারত, পাকিস্তানের মধ্যে। সেই প্রেক্ষাপটেই জি-২০র মঞ্চে পরোক্ষে পাকিস্তানকে দুষলেন মোদী।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget