এক্সপ্লোর

হাফিজ সঈদের গৃহবন্দির মেয়াদ বৃদ্ধির আবেদন পাকিস্তানের

লাহৌর: মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের গৃহবন্দি থাকার মেয়াদ বৃদ্ধি করতে আদালতে নতুন আবেদন করল পাক পঞ্জাব প্রশাসন।

গত জানুয়ারি মাস থেকে গৃহবন্দি রয়েছে জামাত-উদ-দাওয়া প্রধান সঈদ। এদিন তাকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তিন-সদস্য বিশিষ্ট প্রাদেশিক বিচারবিভাগীয় রিভিউ বোর্ডের সামনে পেশ করা হয়।

সেখানে হাফিজ সঈদ ও তার চার ঘনিষ্ঠ সহযোগী—আবদুল্লা উবাইদ, মালিক জাফর ইকবাল, আব্দুল রহমান আবিদ এবং কাজি কাশিফ হুসেনের গৃহবন্দির মেয়াদ বৃদ্ধি দাবি করে পাক পঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্র দফতরের আনা আর্জি শোনে আদালত।

আগামী ২৪ তারিখ হাফিজদের গৃহবন্দি থাকার মেয়াদ শেষ হওয়ার কথা। আইন অনুযায়ী, একজন ব্যক্তিকে তিনমাস পর্যন্ত বিভিন্ন অভিযোগে আটক করা সম্ভব। সেই মেয়াদ বৃদ্ধি করতে হলে, রিভিউ বোর্ডের অনুমোদন প্রয়োজন।

প্রসঙ্গত, এর আগে সন্ত্রাস-দমন আইন অনুযায়ী হাফিজ সঈদের গৃহবন্দির মেয়াদ বৃদ্ধি করার আবেদন ফেডেরাল বোর্ডের কাছে করেও গত শনিবার তা প্রত্যাহার করেছিল পঞ্জাব প্রদেশ।

এপ্রসঙ্গে, পাক পঞ্জাব সরকারের ব্যাখ্যা, গত জানুয়ারি মাসে সঈদ সহ পাঁচজনের গৃহবন্দির আবেদন সন্ত্রাসদমন আইনে করা হলেও শেষের দুবার তা করা হয় জনসুরক্ষা আইনে।

তাই এবারও, ওই একই আইনে নতুন করে মেয়াদবৃদ্ধি করার আবেদন জানাতেই আগের আবেদন প্রত্যাহার করা হয়। ২০১৪ সালে জামাত-উদ-দাওয়াকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। হাফিজ সঈদের মাথার ওপর ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করে ওয়াশিংটন।

সেরা শিরোনাম

China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget