এক্সপ্লোর

‘ঘরোয়া রাজনীতি’র বাধ্যবাধকতায় শপথ অনুষ্ঠানে ইমরানকে ডাকেননি মোদি, বলছে পাকিস্তান

এ প্রসঙ্গে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, শপথ গ্রহণের সভায় থাকার চেয়ে কাশ্মীর সমস্যা, সিয়াচেন ও স্যর ক্রিক বিতর্কের মীমাংসায় আলোচনা-বৈঠক করা অর্থবহ হোত। কুরেশিকে উদ্ধৃত করে ডন নিউজ জানিয়েছে, নির্বাচনী প্রচারে উনি (প্রধানমন্ত্রী মোদি) পাকিস্তানের নিন্দায় ঝাঁপিয়ে পড়েছিলেন। শীঘ্রই এই মানসিকতা থেকে উনি বেরিয়ে আসবেন, এমন প্রত্যাশা করাও ঠিক নয়।

করাচি: প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের অনুষ্ঠানে বিমস্টেক গোষ্ঠীর দেশগুলিকে আমন্ত্রণ জানালেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ডাকেননি নরেন্দ্র মোদি। এ নিয়ে জল্পনা মাথাচাড়া দিলেও পাকিস্তান এই সিদ্ধান্তে তেমন গুরুত্ব না দেওয়ার চেষ্টা করে বলছে, ভারতের প্রধানমন্ত্রী ‘ঘরোয়া রাজনীতি’র বাধ্যবাধকতার জন্যই তাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাননি। বিমস্টেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেকটোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কোঅপারেশন)-এর সদস্য বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, ভুটান ও নেপাল। পাকিস্তান এতে নেই। এ প্রসঙ্গে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, শপথ গ্রহণের সভায় থাকার চেয়ে কাশ্মীর সমস্যা, সিয়াচেন ও স্যর ক্রিক বিতর্কের মীমাংসায় আলোচনা-বৈঠক করা অর্থবহ হোত। কুরেশিকে উদ্ধৃত করে ডন নিউজ জানিয়েছে, নির্বাচনী প্রচারে উনি (প্রধানমন্ত্রী মোদি) পাকিস্তানের নিন্দায় ঝাঁপিয়ে পড়েছিলেন। শীঘ্রই এই মানসিকতা থেকে উনি বেরিয়ে আসবেন, এমন প্রত্যাশা করাও ঠিক নয়। ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্যই আমন্ত্রণ পাঠাতে পারলেন না তিনি। ২০১৪-য় তত্কালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ২৬ মে মোদির প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে হাজির হয়েছিলেন। সেবার সার্কভুক্ত দেশগুলিকে ডাকা হয়েছিল। জিও নিউজকে কুরেশি বলেন, গত বছর মোদিও ইমরানকে ভোটে জয়ের পর অভিনন্দন জানিয়েছিলেন, তাঁকে চিঠিও দিয়েছিলেন। পুলওয়ামা সন্ত্রাসে ৪০ জন জওয়ানের মৃত্যু, তারপর পাকিস্তানের বালাকোটে জয়েশ-ই-মহম্মদ গোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্রে ভারতীয় বায়ুসেনার বিমানহানার জেরে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনার আবহে মোদির বিপুল জনাদেশ পেয়ে ফের ক্ষমতায় আসা নিশ্চিত হওয়ার পর রবিবার তাঁকে ফোন করে দুদেশের জনসাধারণের কল্যাণে একসঙ্গে কাজ করার বাসনা প্রকাশ করে বরফ গলানোর ইঙ্গিত দেন ইমরান। পাক বিদেশমন্ত্রী বলেন, পারস্পরিক আদানপ্রদানের ভিতের ওপরই বিভিন্ন দেশের সম্পর্ক দাঁড়িয়ে থাকে এবং সৌহার্দ্যের বার্তা দিতেই মোদিকে অভিনন্দন জানিয়েছেন ইমরান। আলোচনা ফের শুরুর রাস্তা খুঁজে বের করাও ওদের (ভারত) কাছে জরুরি। মোদি এই অঞ্চলের উন্নয়ন চাইলে সমাধানের খোঁজে পাকিস্তানের সঙ্গে আলোচনাই তার একমাত্র উপায়। পাকিস্তান নিজের স্বার্থেই উত্তেজনার প্রশমন চায়, পাকিস্তান উত্তেজনার সৃষ্টি করেনি বলেও দাবি করেন কুরেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget