এক্সপ্লোর

Imran Khan: প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবাদ-বিরোধী আইনে এফআইআর

Pakistan: একটি সভা থেকে বিচার ব্যবস্থা এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ।

ইসলামাবাদ: নিজের দেশেই সন্ত্রাসবাদ-বিরোধী আইনের প্যাঁচে প্রাক্তন প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের খানের বিরুদ্ধে তাঁর দেশেই সন্ত্রাসবাদ-বিরোধী আইনে (Anti-Terrorism Act) এফআইআর (FIR) রুজু হয়েছে। সম্প্রতি ইসলামাবাদের একটি সভা থেকে বিচার ব্যবস্থা এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগে এই এফআইআর করা হয়েছে বলে সূত্রের খবর। 

সম্প্রচারেও কাটছাঁট:
এর আগেই ইমরান খানের বক্তব্যের সম্প্রচার নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। ইমরানের বক্তব্যের লাইভ সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই অনুয়ায়ী নির্দেশও দেওয়া হয়েছে স্যাটেলাইট টিভি চ্যানেলগুলির উপর। মিছিলে বিতর্কিত বক্তব্য রাখার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (PEMRA) জানিয়েছে, সবদিক খতিয়ে দেখে, সম্পাদকীয় নিয়ন্ত্রণের (Editorial Control) পরেই দেখানোর অনুমতি দেওয়া হবে।

কোন বক্তব্য নিয়ে অভিযোগ?
গত শনিবার ইসলামাবাদে একটি জনসভা ছিল প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী ইমরান খানের। সেখানে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এছাড়াও একজন মহিলা ম্যাজিস্ট্রেট, পাকিস্তানের নির্বাচন কমিশন এবং রাজনৈতিক বিরোধীরাও তাঁর নিশানায় ছিল। গত সপ্তাহে ইমরানের সহযোগী শেহবাজ গিলকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তা নিয়েই আক্রমণ শানিয়েছিলেন প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান তাঁর বক্তব্যে পাকিস্তানের সরকারি ক্ষেত্রে এবং পাকিস্তানের সেনাকে আক্রমণ করেছেন বলে শাসকদলের অভিযোগ। 

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (PEMRA) শনিবার জারি করা একটি বিবৃতিতে বলেছে যে বারবার সতর্ক করা সত্ত্বেও টেলিভিশন চ্যানেলগুলি 'রাষ্ট্রের প্রতিষ্ঠানের' বিরুদ্ধে চলা বিষয়ে সম্প্রচার বন্ধ করতে ব্যর্থ হয়েছে।' তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্য়ান এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বারবার সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে বিদ্বেষ ছড়াচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে ওই বিবৃতিতে। ইমরানের বক্তব্যের বিরোধিতা করে বিবৃতি দিয়েছে সরকারপন্থী বা সরকারের থাকা রাজনৈতিক দলগুলি।

পাল্টা আক্রমণ ইমরানের:
ইমরান খানের উপর এই নিষেধাজ্ঞা বহাল হওয়ার সঙ্গে সঙ্গে এর তীব্র প্রতিবাদ করেছে তাঁর দল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তাঁর সরকার একনায়ক, ফ্যাসিস্ট বলেও আক্রমণ শানানো হয়েছে। ইমরান খান তাঁর সোশ্যাল মিডিয়া চ্যানেলও বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছে পাক সরকারের বিরুদ্ধে।

এপ্রিলে ক্ষমতা থেকে সরে যেতে হয় ইমরান খানকে। আস্থাভোটে হেরে যান তিনি। তখন তাঁর অভিযোগ ছিল, বিদেশি শক্তির অঙ্গুলিহেলনে এই কাজ হয়েছে। পাকিস্তানে দ্রুত সুষ্ঠু নির্বাচনেরও দাবি তুলেছেন তিনি।

আরও পড়ুন: আম্বানিদের চিড়িয়াখানায় নিয়ম লঙ্ঘন! জনস্বার্থ মামলা গ্রহণ করল না সুপ্রিম কোর্ট

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Bangladesh News : বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
US Banking System: সফটওয়্যার ও বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা, তবে কি সত্যিই কোনও সমস্যার সম্মুখীন হতে চলেছে ট্রাম্পের দেশ?
সফটওয়্যার ও বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা, তবে কি সত্যিই কোনও সমস্যার সম্মুখীন হতে চলেছে ট্রাম্পের দেশ?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget