এক্সপ্লোর

Pakistan Assembly Dissolved: পাকিস্তানের সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট, ৯০ দিনের মধ্যে ভোট

Imran Khan: আপাতত গদি বাঁচল ইমরান খানের। পাকিস্তানের জাতীয় সংসদে তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করলেন ডেপুটি স্পিকার। অশান্তির আশঙ্কায় ইসলামাবাদজুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা।

ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী (Imran Khan) ইমরান খানের সুপারিশ অনুযায়ী জাতীয় সংসদ (National Assembly) ভেঙে দিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি (Arif Alvi)। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ফারুখ হাবিব জানিয়েছেন, সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন করে নির্বাচন হবে।

সংসদে সংখ্যালঘু ইমরান খান সরকার

ইতিমধ্যেই পাক জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। তাদের জোটসঙ্গী জোটসঙ্গী এমকিউএম-পি হাত মিলিয়েছে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে। ফলে পাকিস্তানে বিরোধীরাই এখন সংখ্যাগরিষ্ঠ। তবে হাল ছাড়তে নারাজ ইমরান খান। লড়াইয়ের বার্তা দিয়েই আজ অনাস্থা প্রস্তাবের মোকাবিলা করেন তিনি। অশান্তির আশঙ্কায় ইসলামাবাদজুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগে পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী মহম্মদ সারওয়ারকে বরখাস্ত করে ফেডারেল সরকার। অ্যাক্টিং গভর্নর হিসেবে দায়িত্বে আসেন ডেপুটি স্পিকার। তিনিই অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন।

জাতির উদ্দেশে ভাষণ পাক প্রধানমন্ত্রীর

ডেপুটি স্পিকার অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার পর জাতির উদ্দেশে ভাষণে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রেসিডেন্টকে চিঠি দিয়ে সংসদ ভেঙে দিতে বলেছি। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। আমি পাকিস্তানের মানুষকে নির্বাচনের জন্য তৈরি হতে বলছি।’

ইমরান খান আরও বলেছেন, ‘স্পিকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমি সব পাকিস্তানিকে অভিনন্দন জানাচ্ছি। অনাস্থা প্রস্তাব আমাদের বিরুদ্ধে বিদেশি চক্রান্ত ছিল। কারা সরকার চালাবে, এটা পাকিস্তানের ঠিক করা উচিত।’

ইমরানের এই বক্তব্যের পরেই সংসদ ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন পাক প্রেসিডেন্ট।

সংসদে গরহাজির পাক প্রধানমন্ত্রী

আজ পাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে থাকার কথা ছিল। তিনি অবস্থান বদল করে দলীয় সব সাংসদকে সংসদে হাজির থেকে অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার নির্দেশ দেন। কিন্তু শেষপর্যন্ত ইমরান খান নিজেই সংসদে হাজির হননি।

পাক সুপ্রিম কোর্টে বিরোধীরা

সংসদে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ায় পাক সুপ্রিম কোর্টে যাচ্ছে বিরোধীরা, জানালেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল ভুট্টো জারদারি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ
Fake Certificate: TMC-আমলে, SIR-র সময়, জন্মমৃত্যু-শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ! রাজ্য়জুড়ে তল্লাশি
Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget