এক্সপ্লোর

সার্ক সম্মেলন মুলতুবি ঘোষণা করল পাকিস্তান

ইসলামাবাদ: ভারত সহ পাঁচ সদস্য দেশ সরে দাঁড়ানোয় আগেই ঠিক হয়ে গিয়েছিল, নির্ধারিত সময়ে আগামী সার্ক সম্মেলন হচ্ছে না। ফলে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের মুখ পুড়েছিল। সেই কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার আনুষ্ঠানিকভাবে সার্ক সম্মেলন মুলতুবী করে দেওয়ার কথা ঘোষণা করল পাকিস্তান। বর্তমানে সার্কের চেয়ারপার্সন নেপালের সঙ্গে আলোচনার ভিত্তিতে সম্মেলনের নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছে পাকিস্তান। শুক্রবার পাক বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘ইসলামাবাদে ৯-১০ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা সার্ক সম্মেলনে যোগ না দেওয়ার কথা জানিয়ে এই সম্মেলন বানচাল করে দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত। এই ঘটনায় পাকিস্তান হতাশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই সম্মেলনে সদস্য দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানানোর জন্য তৈরি হচ্ছিলেন। সার্ক সম্মেলনকে সফল করে তোলার জন্য সবরকম প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু ভারতের বাধায় সম্মেলনই মুলতুবী করে দিতে হল।’ সার্ক সম্মেলন মুলতুবী করে দেওয়ার জন্য ভারতকেই দায়ী করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। তাদের দাবি, একটি দেশের দ্বিপাক্ষিক সমস্যার ছায়া সার্কের উপর ফেলা উচিত নয়। ভারত এই সম্মেলন বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের বার্তার বিরোধী। উরি হামলার প্রতিবাদে সার্ক সম্মেলন বয়কট করার কথা ঘোষণা করে ভারত। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাংলাদেশ, ভুটান, আফগানিস্তানও সার্ক সম্মেলনে যোগ দেবে না বলে জানিয়ে দিয়েছে। শুক্রবার শ্রীলঙ্কাও জানিয়ে দিয়েছে, তারা এই সম্মেলনে যোগ দেবে না। সব দেশই জানিয়েছে, পাকিস্তানে সার্ক সম্মেলন আয়োজনের উপযুক্ত পরিবেশ নেই। তবে পাকিস্তানের বিদেশ মন্ত্রক শুধু ভারতকেই দায়ী করেছে। তাদের দাবি, উরি হামলাকে সামনে রেখে সার্ক সম্মেলন থেকে সরে দাঁড়িয়ে কাশ্মীরে সেনাবাহিনীর নৃশংসতা থেকে বিশ্বের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার বৃথা চেষ্টা করছে ভারত।

সেরা শিরোনাম

Israel-Hamas War: হামাস হামলা করতে পারে জেনেও চেপে গিয়েছিলেন নেতানিয়াহু? রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, তোলপাড় ইজ়রায়েল
হামাস হামলা করতে পারে জেনেও চেপে গিয়েছিলেন নেতানিয়াহু? রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, তোলপাড় ইজ়রায়েল
Eiffel Tower Strike: বন্ধ রইল প্যারিসের আইফেল টাওয়ার, নারীবিদ্বেষের অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে, বনধ ডাকলেন কর্মীরা
বন্ধ রইল প্যারিসের আইফেল টাওয়ার, নারীবিদ্বেষের অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে, বনধ ডাকলেন কর্মীরা
India-Russia Relations :
"ভারতের যত তেল প্রয়োজন আমরা দিতে প্রস্তুত", আমেরিকার 'শুল্ক-চাপের' তোয়াক্কাই করল না এই 'বন্ধু রাষ্ট্র'
Viral News: বাবা-মেয়ে দু’জনই পাইলট, রেডিওয় হঠাৎ সংযোগ, কথা হল রিচার্জ প্ল্যান নিয়ে, অডিও ক্লিপ ভাইরাল
বাবা-মেয়ে দু’জনই পাইলট, রেডিওয় হঠাৎ সংযোগ, কথা হল রিচার্জ প্ল্যান নিয়ে, অডিও ক্লিপ ভাইরাল

ভিডিও

Abhishek Banerjee : ক্যামাক স্ট্রিট বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-এর আবেদন ফেরাল সর্বোচ্চ আদালত
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ
TMC MP Nadimul Haque : ED স্ক্যানারে নাদিমুল হক, একসঙ্গে ৩ রাজ্যের ৭ জায়গায় তল্লাশি
Dhirendra Krishna Shastri : রাজ্যে এসে 'নিরামিষ-নিদান', কে এই বাগেশ্বর বাবা?
Dhirendra Krishna Shastri : রাজ্যে এসে দুর্গাপুজোয় প্য়ান্ডেলের পাশে আমিষ বিক্রি বন্ধের দাবি বাগেশ্বর বাবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Rahu Gochar : একটা ভুলেই সর্বনাশ, টাকা-পয়সা যেতে পারে জলে, বছরশেষে ৩ রাশির জীবনে রাহুর নজর
একটা ভুলেই সর্বনাশ, টাকা-পয়সা যেতে পারে জলে, বছরশেষে ৩ রাশির জীবনে রাহুর নজর
টানা ২৪ ঘণ্টা তল্লাশি, ED নজরে নাদিমুল হক, কী পাওয়া গেল তৃণমূল সাংসদের অফিস থেকে?
টানা ২৪ ঘণ্টা তল্লাশি, ED নজরে নাদিমুল হক, কী পাওয়া গেল তৃণমূল সাংসদের অফিস থেকে?
Bageshwar Baba: আমিষ 'নোংরা' খাবার ? দুর্গাপুজোয় বাঙালিকে খাবার নিয়ে পাঠ বাগেশ্বর বাবার, এবার পুজো নিয়ে মুখ খুললেন নন্দিনী ভৌমিক
আমিষ 'নোংরা' খাবার ? দুর্গাপুজোয় বাঙালিকে খাবার নিয়ে পাঠ বাগেশ্বর বাবার, এবার পুজো নিয়ে মুখ খুললেন নন্দিনী ভৌমিক
Annapurna Yojana : 'একটা বার্তা আছে, কাজের কথা', অন্নপূর্ণা যোজনার টাকা নবান্ন থেকে জরুরি পরামর্শ মুখ্যমন্ত্রীর
'একটা বার্তা আছে, কাজের কথা', অন্নপূর্ণা যোজনার টাকা নবান্ন থেকে জরুরি পরামর্শ মুখ্যমন্ত্রীর
C Vikram Singh Murdered: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
Embed widget