এক্সপ্লোর

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আফগানিস্তান নিয়ে বিতর্কে কুলভূষণের প্রসঙ্গ তুলল পাকিস্তান

রাষ্ট্রপুঞ্জ: আমেরিকা, ভারত, আফগানিস্তান তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় দেওয়ার অভিযোগ তোলায় পাল্টা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুলভূষণ যাদবের প্রসঙ্গ তুলল পাকিস্তান। নিরাপত্তা পরিষদের সভায় রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতীয় দূত সৈয়দ আকবরউদ্দিন বলেন, পাকিস্তানকে মানসিকতা পাল্টে ভাল আর খারাপ জঙ্গির তুলনা টানা বন্ধ করতে হবে। সীমান্তের ওপারের মাটিতে নিরাপদ ঘাঁটি থেকে ছড়ানো সন্ত্রাসবাদের ফলে তৈরি হওয়া চ্যালেঞ্জের দিকে নজর দিতেও নিরাপত্তা পরিষদকে আবেদন জানায় ভারত। জবাবে গত বছরের মার্চে ধৃত ও পাকিস্তানে নাশকতা, চরবৃত্তির দায়ে সামরিক আদালতে দোষী সাব্যস্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কমান্ডার কুলভূষণের প্রসঙ্গ তোলেন রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানি প্রতিনিধি মালিহা লোধি। বলেন, যারা মানসিকতা বদলের পরামর্শ দিচ্ছে, তারা নিজেদের দিকে তাকাক, আমার দেশের বিরুদ্ধে তাদের অন্তর্ঘাত ঘটানোর কথা মাথায় রাখুক, আমাদের হাতে এক ভারতীয় চরের ধরা পড়ার ঘটনা থেকেই যা প্রমাণিত। ভারত অবশ্য গোড়া থেকেই কুলভূষণের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ খারিজ করছে। আমেরিকার তরফেও নিরাপত্তা পরিষদে জানানো হয়, তারা পাকিস্তানের সঙ্গে গভীর যোগাযোগ, বোঝাপড়া রেখেই চলতে চায়, কিন্তু পাকিস্তান সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় দিতে থাকলে সেই সম্পর্ক সফল হতে পারে না। পাকিস্তানকে সংঘাত অবসানের চেষ্টায় সামিল হতে হবে। আফগান উপ বিদেশমন্ত্রী হেকমত খলিল কারজাইও সীমান্তের ওপারে অর্থাত্ পাকিস্তানে নিরাপদ জঙ্গি ঘাঁটি থাকার দাবি করেন। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে আফগানিস্তান নিয়ে বিতর্কে লোধির দাবি, ওদের দেশের ভিতরেই জঙ্গি ঘাঁটি রয়েছে, নিষিদ্ধ মাদক কারবার থেকেও অর্থ আসছে। ফলে সন্ত্রাসবাদ টিঁকে থাকার জন্য বাইরের মদত বা সমর্থন লাগে না। সুতরাং আফগানিস্তান, তার সঙ্গীদের, বিশেষত আমেরিকার সংঘাত নিরসনের দায় অন্যদের ঘাড়ে না চাপিয়ে আফগানিস্তানের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলির মোকাবিলা করা প্রয়োজন। যারা মনে করছে, বাইরে জঙ্গিদের অভয়ারণ্য আছে, তাদের বাস্তবটা খতিয়ে দেখা উচিত। যদিও লোধির বক্তব্যে সহমত হতে দেখা যায়নি দু ডজনের বেশি বক্তার কাউকে।

সেরা শিরোনাম

India-Pakistan Relations : বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
India-US Trade Deal : 'সুবিধাজনক অবস্থানে থাকবে', প্রস্তাবিত দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তিতে ভারতকে এই নিশ্চয়তা আমেরিকার ?
'সুবিধাজনক অবস্থানে থাকবে', প্রস্তাবিত দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তিতে ভারতকে এই নিশ্চয়তা আমেরিকার ?
India-Pakistan Conflict: সাত মাস ধরে করাচিতে আটকে মার্চেন্ট নেভির অফিসার ও অন্য কর্মীরা, পাকিস্তানের কাছে কনস্যুলার অ্যাকসেস চাইল ভারত
সাত মাস ধরে করাচিতে আটকে মার্চেন্ট নেভির অফিসার ও অন্য কর্মীরা, পাকিস্তানের কাছে কনস্যুলার অ্যাকসেস চাইল ভারত
Sheikh Hasina : 'শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন বাংলাদেশের', এবার কী ? কী বলেছে ভারত ?
'শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন বাংলাদেশের', এবার কী ? কী বলেছে ভারত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget