এক্সপ্লোর

'সার্জিকাল স্ট্রাইক': আগে ওদের জানাতে চেয়েছিলাম, ওরা ফোন তুলতেই ভয় পাচ্ছিল, দাবি মোদীর, অস্বীকার পাকিস্তানের

ইসলামাবাদ: ভারত মিডিয়া ও দেশবাসীকে সার্জিকাল স্ট্রাইকের ব্যাপারে জানানোর আগে পাকিস্তানকে অবগত করতে চেয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল লন্ডনে 'ভারত কি বাত, সবকে সাথ' অনুষ্ঠানে এ কথা বললেও মানতে নারাজ পাকিস্তান। ২০১৬-য় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে সন্ত্রাসবাদের প্রশিক্ষণ ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি গোড়া থেকেই অস্বীকার করে আসছে পাকিস্তান। আজ মোদীর মন্তব্য সম্পর্কে তাদের প্রতিক্রিয়া, বারবার একই মিথ্যা বলে গেলেও তা সত্যি হয় না। মোদী বলেন, ভারত সরকার দেশবাসী ও মিডিয়ার কাছে বলার আগে পাকিস্তানকে জানানোর জন্য বহুক্ষণ অপেক্ষা করেছিল। আমি বলেছিলাম, গোটা ভারত জানার আগে আমাদের পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে ওদের জানানো উচিত। সকাল ১১টা থেকে আমরা ফোন করতে থাকি। কিন্তু ওরা ফোন তুলতেই ভয় পাচ্ছিল। শেষে ১২টায় ওদের সঙ্গে কথা হয়, তারপর ভারতীয় মিডিয়াকে জানানো হয়। কিন্তু প্রধানমন্ত্রীর দাবির ব্যাপারে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল আজ বলেন, সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে ভারতের দাবি মিথ্যা, ভিত্তিহীন। তাঁকে উদ্ধৃত করে পাক চ্যানেল ডন জানিয়েছে, একটা মিথ্যার পুনরাবৃত্তি করলেও তা সত্যে পরিণত হয় না! তিনি দাবি করেন, ভারতের সর্বোচ্চ নেতৃত্ব থেকে পাকিস্তানকে হুমকি দেওয়া কথাবার্তা অবশ্যই আন্তর্জাতিক মহলের কাছে উদ্বেগের ব্যাপার হওয়া উচিত। মোদীর পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ রপ্তানির অভিযোগের পাল্টা ফয়সলের দাবি, আসলে উল্টেটাই হচ্ছে। পাকিস্তানে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে ভারতই । ভারতীয় চর কুলভূষণ যাদবই ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসের প্রমাণ। প্রসঙ্গত, পাকিস্তানে চরবৃত্তি, নাশকতায় দোষী সাব্যস্ত করে প্রাক্তন ভারতীয় নৌ কমান্ডার যাদবকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের সামরিক আদালত। ভারত এর বিরুদ্ধে গত বছরের মে মাসে আন্তর্জাতিক ন্যয় আদালতে আবেদন করে। তারা ভারতের আবেদনের নিষ্পত্তি হওয়া পর্যন্ত যাদবের মৃত্যুদণ্ড প্রয়োগে স্থগিতাদেশ দেয়।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget