এক্সপ্লোর

পাকিস্তান পুরোপুরি একঘরে, ইসলামাবাদে সার্ক সম্মেলন স্থগিত, দাবি সূত্রের

নয়াদিল্লি: শেষ পর্যন্ত ১৯-তম সার্ক সম্মেলন পাকিস্তানে না হওয়ার সম্ভাবনাই প্রবল। উরির সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে ইসলামাবাদে হতে চলা এই সম্মেলন ভারতের বয়কটের সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি আফগানিস্তান, বাংলাদেশ ও ভুটানও বেঁকে বসায় প্রবল চাপে পড়েছে পাকিস্তান। আট সদস্য দেশের মধ্যে চারটিই উপমহাদেশে সন্ত্রাসবাদ মাথাচাড়া দেওয়ার জন্য পাকিস্তানের দিকে আঙুল তুলে ইসলামাবাদে সার্ক সম্মেলনে যোগ দিতে রাজি না হওয়ায় গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই কাঠমান্ডুর খবর, ভারত গতকাল সরে যাওয়ায় বর্তমান পরিস্থিতিতে নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই সম্মেলন বাতিল হয়ে গিয়েছে বলে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম। ‘দি কাঠমান্ডু পোস্ট’ জানাচ্ছে, চলতি পরিস্থিতিতে গতকাল ভারত সামিল হতে অপারগতার কথা জানিয়ে দেওয়ার পর ১৯-তম সার্ক বৈঠক স্থগিত হয়ে গিয়েছে। ঘটনাচক্রে সার্কের চেয়ার পদে রয়েছে নেপালই। সুতরাং সে দেশের সংবাদমাধ্যমের দাবিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। নেপালকে ইতিমধ্যেই ইসলামাবাদে সম্মেলন হলে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারত। তাছাড়া সার্কের সনদেই বলা রয়েছে, যে কোনও সদস্য দেশ সরে দাঁড়ালে সার্ক সম্মেলন বাতিল বা স্থগিত হয়ে যাবে। সেই হিসাবে এক প্রকার এবারের সম্মেলন বাতিল হয়েই গিয়েছে বলা চলে। আর একা ভারত নয়, পরোক্ষে পাকিস্তানকে দুষেছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটানের মতো সদস্য দেশগুলিও। তিনটি দেশেরই বক্তব্য, একটিই  দেশ এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে যা সফলভাবে এই সম্মেলন হওয়ার অনুকূল নয়। তারাও ইসলামাবাদের  বৈঠক বয়কটের পথে হেঁটেছে। কাবুলে একটি সূত্রে বলা হচ্ছে, আফগানিস্তানে বাইরে থেকে চাপিয়ে দেওয়া সন্ত্রাসবাদের ফলশ্রুতিতে হিংসার মাত্রা বেড়ে গিয়েছে। তাই আফগান প্রেসিডেন্ট মহম্মদ আশরফ গনি  কমান্ডার ইন চিফ হিসাবে পুরোপুরি ব্যস্ত থাকবেন বলে সম্মেলনে থাকতে পারছেন না। এটা নেপালকে আফগান সরকার জানিয়েও দিয়েছে। একই সুরে বাংলাদেশও নেপালকে জানিয়েছে, বাংলাদেশের ঘরোয়া বিষয়ে ক্রমাগত একটি দেশের হস্তক্ষেপের ফলে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটা ইসলামাবাদে ১৯-তম  সার্ক বৈঠক সফল ভাবে হওয়ার সহায়ক নয়। ভুটানও সার্ক প্রক্রিয়ার প্রতি দায়বদ্ধতা জানিয়ে নেপালকে বার্তা পাঠিয়ে বলেছে, উপমহাদেশে সাম্প্রতিক সন্ত্রাসবাদের রমরমায় ভুটান সরকার যারপরনাই উদ্বিগ্ন। সন্ত্রাসবাদের দাপটে ইসলামাবাদে সার্ক বৈঠক সফলভাবে হওয়ার পরিবেশ নেই। আরেক সদস্য দেশ শ্রীলঙ্কাও নাকি জানিয়ে দিয়েছে, ভারতকে বাদ দিয়ে কিছুতেই সার্ক সম্মেলন হতে পারে না।

সেরা শিরোনাম

Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Train Accident: একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
India-Bangladesh Relations: ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget