এক্সপ্লোর

কাল থেকে ভারতীয় চ্যানেল, রেডিও সম্প্রচারে পুরোপুরি নিষেধাজ্ঞা কার্যকর পাকিস্তানে

ইসলামাবাদ: উরি হামলা, তার পাল্টা সার্জিক্যাল স্ট্রাইকের জেরে ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার পারদ তুঙ্গে। তার মধ্যেই শুক্রবার থেকে পাকিস্তানে ভারতীয় টিভি চ্যানেল ও রেডিও সম্প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে বাতিল হবে লাইসেন্স। পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) জানিয়েছে, ফেডারেল সরকারের নির্দেশমতো ২১ অক্টোবর থেকে ভারতীয় টিভি, রেডিওর কনটেন্ট সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে পেমরা বলেছে, ২১ অক্টোবর বেলা তিনটে থেকে নিষেধাজ্ঞা জারি হবে, যেসব রেডিও, টিভি চ্যানেল তা মানবে না, আগাম কারণ দর্শানোর নোটিস না দিয়েই বাজেয়াপ্ত করা হবে তাদের লাইসেন্স। পাকিস্তানে কেবল, রেডিওতে সম্প্রচারিত যাবতীয় ভারতীয় কনটেন্ট দেখানো যাবে না। ২০০৬ সালে প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মুশারফের সরকার ভারতীয় মিডিয়াকে যে স্বত্ব দিয়েছিল, তাও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পাক কর্তৃপক্ষ। অধিকাংশ পাক চ্যানেলে সরকারের অনুমোদিত ৫ শতাংশের চেয়ে অনেক বেশি বিদেশি কনটেন্ট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পেয়ে আগেই ভারতীয় কন্টটেন্টের ক্ষেত্রে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেয় পেমরা। গত ৩১ আগস্ট এই নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়ে দেয়, অনুমোদিত মাত্রার চেয়ে বেশি বিদেশি কনটেন্ট দেখানো সব চ্যানেলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে, যেসব ব্যবসায়ী বেআইনি ডিটিএইচ সেট বিক্রি করছে, তারাও রেহাই পাবে না। অক্টোবরের শুরুতেই পেমরা তাদের চেয়ারম্যান আবসার আলমকে ভারতীয় কনটেন্ট ব্যবহার করা সংস্থাগুলির লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Israel Relations: মেজাজ হারালেন ডোনাল্ড ট্রাম্প, ‘অকৃতজ্ঞ’ বললেন বেঞ্জামিন নেতানিয়াহুকে, গালিগালাজও করে বসলেন
মেজাজ হারালেন ডোনাল্ড ট্রাম্প, ‘অকৃতজ্ঞ’ বললেন বেঞ্জামিন নেতানিয়াহুকে, গালিগালাজও করে বসলেন
Meteor Explosion: আলোর ঝলকানি, জোর বিস্ফোরণ, দুলে উঠল চারপাশ, আমেরিকায় উল্কা বিস্ফোরণ, তীব্রতা ৩০০ TNT-র সমতুল্য
আলোর ঝলকানি, জোর বিস্ফোরণ, দুলে উঠল চারপাশ, আমেরিকায় উল্কা বিস্ফোরণ, তীব্রতা ৩০০ TNT-র সমতুল্য
Surgery from China: চিনের উহানে বসে ডাক্তার, রোগিণী ভর্তি হায়দরাবাদের হাসপাতালে, সফল অস্ত্রোপচার হল
চিনের উহানে বসে ডাক্তার, রোগিণী ভর্তি হায়দরাবাদের হাসপাতালে, সফল অস্ত্রোপচার হল
China News: মরুভূমিতে লঞ্চপ্যাড, রেল যোগাযোগ…পরমাণু ঘাঁটির কাছে এসব কী করছে চিন? গোপনে যুদ্ধের প্রস্তুতি? স্যাটেলাইট-ছবি ঘিরে শোরগোল
মরুভূমিতে লঞ্চপ্যাড, রেল যোগাযোগ…পরমাণু ঘাঁটির কাছে এসব কী করছে চিন? গোপনে যুদ্ধের প্রস্তুতি? স্যাটেলাইট-ছবি ঘিরে শোরগোল

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget