এক্সপ্লোর

Pakistan Train Accident: পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, মৃত অন্তত ৪০

 ঘোটকি জেলায় মিল্লত এক্সপ্রেসকে ধাক্কা মারে সঈদ এক্সপ্রেস

ইসলামাবাদ: ২টি প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু অন্তত ৪০ যাত্রীর। আহত অন্তত ৫০। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্তানে।

পাক সংবাদমাধ্যমের খবর, সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার অন্তর্গত রেতি ও দাহরকি স্টেশনের মধ্যবর্তী জায়গায় উল্টোদিক থেকে এসে মিল্লত এক্সপ্রেসকে ধাক্কা মারে স্যর সঈদ এক্সপ্রেস। 

রেল আধিকারিকদের উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যমের দাবি, লাইনচ্যুত হয়ে দাঁড়িয়ে ছিল মিল্লত এক্সপ্রেস। সেই সময় সারগোধাগামী সঈদ এক্সপ্রেস সোজা এসে ধাক্কা মারে মিল্লতকে। 

পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ধাক্কার চোটে একটা বগি আরেকটার ওপর উঠে যায়। অনেক বগি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলির মধ্যে অনেকে আটকে থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করে পুলিশ। 

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যের প্রক্রিয়া শুরু করেছে একাধিক দল। ওই রুটে সমস্ত ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন, বগিগুলিকে কাটতে ভারী কাটার আনা হচ্ছে। 

এর আগে, গত মার্চ মাসে লাহোরগামী করাচি এক্সপ্রেস লাইনচ্যুত হলে একজন মারা যান, ১৩ জন আহত হয়েছিলেন। ওই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত রিপোর্টে দুর্ঘটনার নেপথ্যে খারাপ ট্র্যাককে দায়ী করা হয়।

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ট্যুইটারে লেখেন, আজ সকালে ঘোটকিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যুতে শোকাহত। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে এবং নিহতদের পরিবারকে সহায়তা করতে ইতিমধ্যেই রেলমন্ত্রীকে নির্দেশ দিয়েছি। রেল নিরাপত্তার গাফিলতিতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি।  

পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রেল আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় দুটি ট্রেনে প্রায় ১১০০ জন যাত্রী ছিলেন। ঘোটকি পুলিশ কমিশনার উসমান আবদুল্লা বলেন, ঘোটকি, ধারকি, ওবরাও এবং মীরপুর মাথেলোর হাসপাতালগুলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যাতে আহতদের সেখানে দ্রুত ভর্তি করানো যেতে পারে।

ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে চিকিৎসক ও মেডিক্যাল টিম। আহতদের সেখানেই প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হচ্ছে। পাশাপাশি, রোহরি থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। উসমান জানান, প্রাথমিক কাজ হল যত দ্রুত সম্ভব বগির মধ্য়ে আটকা থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget