এক্সপ্লোর

ফ্রান্সে জঙ্গি হামলা, নিহত পুলিশ অফিসার, পাল্টা গুলিতে খতম বন্দুকবাজ, দায়স্বীকার আইএসের

প্যারিস: ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের ৩ দিন আগে ফের সন্ত্রাস-বিদ্ধ প্যারিস। জঙ্গি হানায় নিহত পুলিশ কর্মী, গুলিবিদ্ধ বেশ কয়েকজন। ফিরল ইসলামিক স্টেটের লোন উলফ হামলার আতঙ্ক। ঘটনা ঘটে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ। প্যারিসের পর্যটকপ্রিয় রাজপথ শঁজে লিজেতে তখন অফিস ফেরত মানুষের ভিড়। গাছ-গাছালি ভরা আলো ঝলমলে ফুটপাথ দিয়ে নিশ্চিন্তে হাঁটছেন তরুণ-তরুণীরা। আচমকা শোনা যায় মুহূর্মুহূগুলির শব্দ। আতঙ্কে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়তে শুরু করেন পথচারীরা। তখনই ঘটনাস্থলে পৌঁছয় ফরাসি পুলিশের একটি গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বন্দুক হাতে এক ব্যক্তি পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ১ পুলিশ কর্মী। আহত হন বেশ কয়েকজন। কিছুক্ষণের মধ্যেই ফরাসি পুলিশের আরও কয়েকটি টহলদার বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় পুলিশ-জঙ্গি গুলির লড়াই। কিছুক্ষণের মধ্যেই পিছু হটে হামলাকারী। পালানোর সময় পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। এই হামলার ঘণ্টাখানেকের মধ্যেই দায় স্বীকার করে ইসলামিক স্টেট। পুলিশ সূত্রে খবর, হামলাকারী আবু ইউসুফ বেলজিয়ামের নাগরিক। যার বিরুদ্ধে ফরাসি পুলিশের হাতে একাধিক তথ্য রয়েছে। পূর্ব প্যারিসে আবু ইউসুফের বাড়িতে তল্লাশি চলছে। ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের তিন দিন আগে এই হামলার ঘটনায় গোটা ফ্রান্স জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সন্দেহভাজনদের ওপর চলছে নজরদারি। এদিনের ঘটনার তীব্র নিন্দায় সরব বিশ্বের বিভিন্ন দেশ। আইএস নিকেশের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ২০১৫ থেকে ফ্রান্সে পরের পর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ২০১৫-র ১৩ নভেম্বর প্যারিসের ৬ জায়গায় পরপর জঙ্গি হামলা হয়। মৃত্যু হয় প্রায় ১৫৩ জনের। জখম ৩০০-রও বেশি। ২০১৬-র ১৪ জুলাই ফরাসি শহর নিসে ট্রাক নিয়ে গণহত্যা চালায় ১ আইএস জঙ্গি। ৮৬ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৪০০ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget