এক্সপ্লোর

পঠানকোট হামলা: জঙ্গিদের মদত দিচ্ছে শরিফ সরকার, অভিযোগ পাক সেনেটরের

ইসলামাবাদ: ভারতের পঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় এবার ঘরের মধ্যেই তোপের মুখে পড়ল পাকিস্তানের নওয়াজ শরিফ সরকার। পঠানকোট হামলায় পাক-যোগ নিয়ে গুরুতর প্রশ্ন তুললেন পাকিস্তানেরই এক সেনেটর। বিরোধী দল পিপিপি-র ওই সেনেটর শরিফ সরকারের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগও এনেছেন। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে পঠানকোটে হামলার পরই ভারত এই ঘটনায় পাক যোগের বিষয়টি জানায়। এ ব্যাপারে পাকিস্তান সরকারকেও বিস্তারিত তথ্য-প্রমাণ দেওয়া হয়। পিপিপি-র প্রবীণ সেনেটর ফারাতুল্লাহ বাবরের বক্তব্যে ভারতের অবস্থানই আরও জোরাল হল বলে মনে করা হচ্ছে। গত শুক্রবার তিনি এই হামলার ঘটনায় কাঠগড়ায় তুললেন পাক সরকারকে। পাক পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটে বক্তব্য রাখতে গিয়ে বাবর অভিযোগ করেছেন যে, পঠানকোটে জঙ্গি হামলার ঘটনা সংক্রান্ত তথ্য লুকিয়ে সভাকে বিভ্রান্ত করছে শরিফ সরকার।  তাঁর প্রশ্ন, পঠানকোট হামলায় পাক নাগরিকদের জড়িত থাকার অভিযোগ সম্পর্কে তদন্তের বিস্তারিত তথ্য কেন সরকার সভাকে জানাচ্ছে না? তাঁর আরও প্রশ্ন, ভারত সরকার কি পাকিস্তানকে এ ব্যাপারে কোনও তথ্যপ্রমাণ দিয়েছে? এবং এরপর এ বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করেছে পাক সরকার? উল্লেখ্য, চার মাস আগেও একই প্রশ্ন উত্থাপন করেছিলেন বাবর। যদিও তাঁর প্রশ্নের যথাযথ উত্তর শরিফ সরকার দেয়নি। প্রতিবারই তাঁর প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ায় জন্য পিপিপি সেনেটর শরিফ সরকারকে তুলোধুনো করেছেন। বিরোধীদের চাপ এবং ভারতের কাছে কোণঠাসা হয়ে পাক প্রধানমন্ত্রী পরে বলেছেন যে, পঠানকোটের তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। সেনেটে অভ্যন্তরীণ দফতরের প্রতিমন্ত্রী বালিঘুর রহমান সভার কাছে তথ্য লুকোনোর অভিযোগ খারিজ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget