এক্সপ্লোর

পাকিস্তানকে ৩০০ মিলিয়ন ডলার সাহায্য আটকে দিল আমেরিকা

ওয়াশিংটন: পাকিস্তানকে ৩০০ মিলিয়ন ডলার সামরিক সাহায্য আটকে দিল পেন্টাগন। জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারায় এই সিদ্ধান্ত আমেরিকা নিল বলে জানা গেছে। হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে পাকিস্তানকে শংসাপত্র দিতে অস্বীকার করেন মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টার। কংগ্রেসের ছাড়পত্র না পাওয়ায় পেন্টাগন পাকিস্তানকে ওই আর্থিক সাহায্য আটকে দেয়। এই ঘটনা পাকিস্তানের পক্ষে একটা বড় ধাক্কা। কোয়ালিশন সাপোর্ট ফান্ডের আওতায় আফগানিস্তানে মার্কিন অভিযানের সাহায্যের জন্য পাক সেনাকে ৩০০ মিলিয়ন ডলারের ওই আর্থিক সহায়তা পাকিস্তানকে দেওয়া হয়। কিন্তু মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্টাম্প জানিয়েছেন, হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে পাকিস্তান পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে বলে প্রতিরক্ষা সচিব এখনও শংসাপত্র দেননি। তাই ওই আর্থিক সাহায্য এখন পাকিস্তান সরকারকে দেওয়া যাবে না। উল্লেখ্য, ২০১৫-র কোয়ালিশন সাপোর্ট ফান্ডের আওতায় পেন্টাগেনর ১ বিলিয়ন ডলার পাকিস্তানকে দেওয়ার কথা ছিল। এরমধ্যে ৭০০ মিলিয়ন ডলার পাকিস্তানকে দেওয়া হয়েছে। কিন্তু পেন্টাগনের সিদ্ধান্ত অনুযায়ী, বাকি ৩০০ কোটি টাকা পাকিস্তান পাবে না। ওয়াশিংটন পোস্ট-এই সংবাদটি প্রথম প্রকাশিত হয়। এর ফলে মার্কিন-পাক সম্পর্ক ধাক্কা খেতে পারে বলে পত্রিকাটি মন্তব্য করেছে। যদিও স্টাম্প বলেছেন, পেন্টাগনের এই সিদ্ধান্তে গত দুবছরে পাক সেনাবাহিনীর আত্মবলিদানকে খাটো করে দেখা হচ্ছে না। উত্তর ওয়াজিরিস্তান ও উপজাতি এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে পাক সেনার প্রতি আমেরিকার সমর্থন অব্যাহত থাকবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
LPG Crisis: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, রান্নার গ্যাস বুকিংয়ের নিয়মে ফের বদল, দাবি ডিলারদের
পশ্চিম এশিয়ায় যুদ্ধ, রান্নার গ্যাস বুকিংয়ের নিয়মে ফের বদল, দাবি ডিলারদের
News Live Updates: 'অন্য রাজ্যে তো নির্বিঘ্নেই SIR। শুধু পশ্চিমবঙ্গেই এত অসুবিধে কেন?', প্রশ্ন সুপ্রিম কোর্টের
'অন্য রাজ্যে তো নির্বিঘ্নেই SIR। শুধু পশ্চিমবঙ্গেই এত অসুবিধে কেন?', প্রশ্ন সুপ্রিম কোর্টের
Iran-US Conflict : আমেরিকার সঙ্গে সমঝোতায়-সম্মতি ইরানের সর্বোচ্চ নেতার ! বলছে রিপোর্ট ; সংঘর্ষ এবার শেষ হচ্ছে ?
আমেরিকার সঙ্গে সমঝোতায়-সম্মতি ইরানের সর্বোচ্চ নেতার ! বলছে রিপোর্ট ; সংঘর্ষ এবার শেষ হচ্ছে ?

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Health : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Embed widget