এক্সপ্লোর

এনএসজি: সদস্যপদ না মেলায় নাম না করে চিনকে আক্রমণ ভারতের

তাসখন্দ: পরমাণু সরবরাহ রাষ্ট্রগোষ্ঠী বা এনএসজি-তে প্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার পরই নাম না করে চিনকে তীব্র আক্রমণ করল ভারত। যদিও চিনের দাবি, নিয়ম মেনেই ভারতের বিরোধিতা করা হয়েছে। এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে যে ভাবে ধারাবাহিকভাবে বিরোধিতা করে এসেছে চিন, তাতে দৃশ্যত ক্ষুব্ধ ভারত। বৈঠক অমীমাংসিতভাবে শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিজেদের ক্ষোভ উগরে দেয় নয়াদিল্লি। এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ নাম না করেই চিনকে একহাত নেন। বলেন, আমরা বুঝি একটি দেশ কীভাবে লাগাতার প্রক্রিয়াগত বাধা দিয়ে এসেছে। তা সত্ত্বেও প্লেনারিতে ভারতকে নিয়ে তিন-ঘণ্টার দীর্ঘ বৈঠক হয়। এখানেই ভারতের গুরুত্ব প্রমাণিত। স্বরূপ যোগ করেন, এনএসজি-তে ভারত প্রতিনিধিত্ব করতে পারলে আখেরে বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রপ্রসার রোধ এবং পরমাণু পদার্থের বাণিজ্য আরও নিরাপদ হত। গতকাল বৈঠকে একাধিক রাষ্ট্র ভারতের সদস্যপদের সমর্থন করেছে। ভারত তাদের ধন্যবাদ জানায়। প্রসঙ্গত, আবেদন প্রত্যাখ্যান হওয়ার নেপথ্যে এনএসজি-র তরফে যে যুক্তি দেখানো হয়েছে, তা হল, পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি বা এনপিটি স্বাক্ষর করেনি ভারত।  এই প্রসঙ্গে স্বরূপ বলেন, এনপিটি নিয়ে ভারতের অবস্থান নতুন নয়। এমনকী, ২০০৮ সালে এনএসজি-র প্লেনারি তা উঠেওছিল। তখন বলা হয়েছিল, এনপিটি-র সদস্য না হয়েও ভারত তার সব শর্ত মেনে চলছে। তবে, চিন দাবি করেছে, তারা যা করেছে সবটাই নিয়ম মেনে। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনউইং জানিয়েছেন, চিন দুটি বিষয় বোঝে। এক, সকলকে নিয়মের মধ্যে থাকতে হবে। দুই, ঐকমত্যে পৌঁছতে হলে বিকল্প চিন্তাভাবনা করতে হবে। ৪৮ সদস্য বিশিষ্ট এনএসজি-র প্লেনারি বৈঠকের আগে চিন বারবারই বলেছে যে, ভারতের সদস্যপদের বিষয়টি আলোচ্যসূচিতে নেই। ভারতের আর্জি নিয়ে কোনওরকম আলোচনার সম্ভাবনা ঠেকাতে মরিয়া ছিল চিন। যদিও চিনের এই প্রচেষ্টা ভেস্তে যায়। সোলে প্লেনারির সকালের বৈঠকে জাপান ভারতের প্রসঙ্গটি উত্থাপন করে। এর পরিপ্রেক্ষিতে বিশেষ নৈশভোজ-পরবর্তী বৈঠকে ভারতের আর্জির বিষয়টি নিয়ে আলোচনায় রাজি হয় সদস্য দেশগুলি। যদিও, রাতের বিশেষ বৈঠকে ঐকমত্য না হওয়ায় ভারতের অন্তর্ভুক্তি অধরা থেকে যায়। যদিও, এদিন চিন দাবি করেছে যে, ভারতের মতো নন-এনপিটি দেশ যাতে এনএসজি-তে প্রবেশ করতে পারে, তার জন্য তারা আরও কয়েকটি দেশের সঙ্গে ‘বিকল্প’ আলোচনা চালিয়েছে! যদিও, চিনের দাবিকে খারিজ করেছে ভারত। কারণ, বৃহস্পতিবার তাসখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের পার্শ্ববৈঠকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করে এনএসজি-তে ভারতকে সমর্থনের বিষয়টি উত্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সেখানে এমন কোনও প্রয়াস সম্পর্কে ভারতকে অবগত করেনি চিন।

সেরা শিরোনাম

US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget