এক্সপ্লোর

পেলেন ২০১৮ সিওল শান্তি পুরস্কার, প্রাপ্ত অর্থ দান গঙ্গা দূষণ রোধ প্রকল্পে, ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন সন্ত্রাস, মৌলবাদ নিয়ে সরব মোদি

সিওল: আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা এবং বিশ্ব অর্থনীতির উন্নয়নে গঠনমূলক ভূমিকা গ্রহণ করায় নরেন্দ্র মোদির হাতে তুলে দেওয়া হল ২০১৮ সিওল শান্তি পুরস্কার। শুক্রবার দক্ষিণ কোরিয়ার সিওল পিস প্রাইজ ফাউন্ডেশনের তরফে এই পুরস্কারে পুরস্কৃত করা হল তাঁকে। ওই অনুষ্ঠান প্রদান মঞ্চেই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে তুলে ধরা হল নমোর নাতিদীর্ঘ জীবনীও। পুরস্কৃত হবার পর এই সম্মান ভারতবাসীকে উত্সর্গ করলেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, “এই সম্মান শুধু আমার নয়, দেশবাসীরও। বিগত পাঁচ বছরে ভারতীয়রা তাদের আকাঙ্খা, অনুপ্রেরণা ও প্রচেষ্টায় বিরাট সাফল্য অর্জন করেছে। তাদের প্রতিনিধি হিসেবে আমি এই সম্মান গ্রহণ করছি এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।” একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী আরও জানান, মহাত্মা গাঁধীর ১৫০ তম জন্মবর্ষে এই সম্মানে সম্মানিত হওয়ায় তিনি গর্বিত। এই পুরস্কারের সঙ্গে ২ লক্ষ মার্কিন ডলারও (প্রায় দেড় কোটি টাকা) তুলে দেওয়া হয় তাঁকে।সেই অর্থের পুরোটাই তিনি দান করেছেন ‘নমামি গঙ্গে’ প্রকল্পে, তা খরচ করা হবে গঙ্গার সংস্কারে। প্রসঙ্গত, তিনি এই পুরস্কারের ১৪তম প্রাপক। অতীতে এই পুরস্কার পেয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেল ম্যার্কেল, ইউএন সেক্রেটারি জেনারেল কোফি আন্নানের মতো ব্যক্তিত্বরা। উল্লেখ্য, এদিনও বিশ্ব সন্ত্রাস নিয়ে আশঙ্কা প্রকাশ করতে শোনা যায়া প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, “বর্তমান সময়ে যেভাবে মৌলবাদ ও সন্ত্রাস একইসঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা সত্যিই চিন্তার কারণ। বিশ্বশান্তি ও নিরপত্তার ক্ষেত্রে এটা সত্যিই আশঙ্কার বিষয়। সময় এসেছে জোটবদ্ধ হয়ে লড়ার। যারা মানবতায় বিশ্বাস করেন, তাদের উচিত এখনই একে অপরের হাত ধরা। হিংসার বদলে হিংসা কখনই শান্তির পথ হতে পারে না। সন্ত্রাসকে একেবারে নির্মূল করতে একতা ও উন্নয়নকে হাতিয়ার করতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে এবং পারষ্পরিক সম্পর্কের উন্নতি ঘটাতে আমরা বদ্ধ পরিকর। ”দেশের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সেখানে মহাত্মা গাঁধীর একটি আবক্ষ মূর্তিও উন্মোচিত করেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ইউএন সেক্রেটারি জেনারেল বান কি-মুন সহ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জে-ইনও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Joe Biden Health Updates: অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget