এক্সপ্লোর

বিমানবন্দরে পুষ্প স্তবক থেকে পড়ে যাওয়া পাতা কুড়িয়ে নিলেন মোদি, প্রশংসা নেটিজেনদের

আজ ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের জন্য মার্কিন মুলুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিউস্টনে পৌঁছানো ইস্তক তাঁর অনেক কর্মসূচী, অনেক ব্যস্ততা। এরই মধ্যে প্রধানমন্ত্রীর ছোট্ট একটা অভিব্যক্তি নজর কাড়ল নেটিজেনদের। ‘মাটির মানুষ’ বলে প্রশংসাও কুড়োলেন অজস্র।

হিউস্টন: আজ ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের জন্য মার্কিন মুলুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিউস্টনে পৌঁছানো ইস্তক তাঁর অনেক কর্মসূচী, অনেক ব্যস্ততা। এরই মধ্যে প্রধানমন্ত্রীর ছোট্ট একটা অভিব্যক্তি নজর কাড়ল নেটিজেনদের। ‘মাটির মানুষ’ বলে প্রশংসাও কুড়োলেন অজস্র। স্থানীয় সময় শনিবার সকালে হিউস্টনে বিমানের সিঁড়ি দিয়ে নেমে আসছেন নরেন্দ্র মোদী। তাঁকে অভ্যর্থনা জানাতে ফুলের তোড়া নিয়ে হাজির আমেরিকার সরকারি প্রতিনিধিরা। করর্মদনের পাশাপাশি তাঁরা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন পুষ্প স্তবক। হঠাৎ স্তবক থেকে খুলে কার্পেটের ওপর পড়ে যায় একটি পাতার অংশ। সঙ্গে সঙ্গে নীচু হয়ে সেই অংশটি কুড়িয়ে নেন মোদি। তারপর দিয়ে দেন তাঁর এক নিরাপত্তারক্ষীর হাতে। এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয় ইন্টারনেটে। নেটিজেনরা টুইটারে মন্তব্য করেন, ‘পায়ের তলায় পাতার অংশটি পিষে না ফেলে হাতে তুলে সরিয়ে দিলেন মোদি। প্রধানমন্ত্রীর এই অভিব্যক্তি ‘স্বচ্ছ ভারত অভিযান’কেই ত্বরাণ্বিত করবে’। অনেকে প্রশংসা করেন মোদির উপস্থিত বুদ্ধিরও। অপর একজন লেখেন, ‘তোড়া থেকে পড়ে যাওয়া ফুলটি কুড়িয়ে নিয়ে নিরাপত্তারক্ষীর হাতে দিয়ে দিলেন মোদি। তাঁর এই কাজই প্রমাণ করে তিনি কতটা সাধারণ।’ কিছু নেটিজেন টুইটারে লেখেন, ‘কোনওরকম নিয়মের পরোয়া না করেই পড়ে যাওয়া পাতাটি কুড়িয়ে নিলেন মোদি। নেহাতই মাটির মানুষের মতো কাজ।’ আজ হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে ‘হাউডি মোদি’  সম্মেলনে আমেরিকায় বসবাসকারী ৫০ হাজার ভারতীয়র সামনে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানেই হাজির থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'হাউ ডু ইউ ডু মোদি'-ই স্থানীয় ভাষায় হাউডি মোদি।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget