এক্সপ্লোর

Bangladesh News: টিপ পরায় নিগ্রহ, শিক্ষিকার অভিযোগে পাকড়াও পুলিশকর্মী

Bangladesh News Update: টিপ পরার জন্য সম্প্রতি হেনস্থার শিকার হয়েছিলেন বাংলাদেশের এক কলেজ শিক্ষিকা। সেই ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

ঢাকা: টিপ পরার জন্য সম্প্রতি হেনস্থার (Harassmemt) শিকার হয়েছিলেন বাংলাদেশের (Bangladesh) একটি বেসরকারি কলেজের এক শিক্ষিকা। অভিযোগের আঙুল উঠেছিল এক পুলিশকর্মীর বিরুদ্ধে। সেই ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে (police constable) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ধৃত কনস্টেবলের নাম নাজমুল তারেক (Nazmul Tarek )। তার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে ধৃতের বিরুদ্ধে। 

কে ওই অভিযুক্ত:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (Dhaka Metropolitan Police) তেজগাঁও ডিভিশনের ডেপুটি কমিশনার (deputy commissioner) বিপ্লব কুমার সরকার বলেন, 'ওই কনস্টেবলের নাম নাজমুল তারেক। আমাদের তদন্তে উঠে এসেছে ওই ঘটনায় তিনি যুক্ত ছিলেন।' ঢাকার পুলিশ কমিশনার মহম্মদ শফিকুল ইসলাম (Mohammad Shafiqul Islam ) বলেন, 'টিপ পরা নিয়ে শিক্ষিকাকে নিগ্রহের ঘটনায় ওই কনস্টেবলের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করা হবে।' 

শিক্ষিকার অভিযোগ:
শিক্ষিকা অভিযোগ করেছিলেন, ওই কনস্টেবলের হেনস্থার প্রতিবাদ করায় তাঁকে মোটরবাইক দিয়ে ধাক্কা মারার চেষ্টা করেছিলেন অভিযুক্ত পুলিশকর্মী। সেই কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছিলেন তিনি। কোনওমতে লাফ দিয়ে পাশে সরে যাওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেও রাস্তায় পড়ে সামান্য জখম হয়েছিলেন ওই কলেজ শিক্ষিকা।

প্রতিবাদ-বিক্ষোভ:
হেনস্থার ঘটনা সামনে আসতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ-বিক্ষোভ দেখানো হয়েছে। ঢাকায় বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়ারা। বাংলাদেশের আরও নানা এলাকায় প্রতিবাদ হয়েছে। সমালোচনায় মুখর হয়েছেন সে দেশের নাগরিকদের একটি অংশ। অভিযুক্তকে গ্রেফতার এবং শাস্তির দাবি তুলেছিলেন বিক্ষোভকারীরা। বাংলাদেশের আইনসভার সদস্য (lawmaker) এবং অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা (Suborna Mustafa) বিষয়টি নিয়ে আইনসভায় বক্তব্য রাখেন। তিনি বলেছেন, 'বাংলাদেশের সংবিধানে কোথায় উল্লেখ রয়েছে যে একজন মহিলা টিপ পরতে পারবেন না?' আইনসভায় বক্তব্য রাখার সময় ওই ঘটনার কড়া সমালোচনা করার পাশাপাশি অভিযুক্তের কড়া শাস্তির পক্ষেও সওয়াল করেন তিনি।

আরও পড়ুন: মুম্বইয়ের লোকাল বাসে সচিন! ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget