এক্সপ্লোর

India Votes Against Russia: রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত, ভোটাভুটিতে অংশই নিল না চিন

Russia-Ukraine War: বুধবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ছ'মাস ব্যাপী যুদ্ধ নিয়ে বিশেষ আলোচনার আয়োজন হয়। কিন্তু আলোচনার শুরুতে এ নিয়ে ভোটাভুটির প্রস্তাব দেন রাশিয়ার প্রতিনিধি ভাসিলি এ নেবেঞ্জিয়া।

নয়াদিল্লি: যুদ্ধ পরিস্থিতিতে সরাসরি বিরোধিতা না করলেও, ইউক্রেন (Russia-Ukraine War) নিয়ে আলোচনায় রাষ্ট্রপুঞ্জে (United Nations) এ বার রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত। রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে এই প্রথম ভোটদান ভারতের, যদিও তা পদ্ধতিগত সিদ্ধান্ত বলেই জানানো হয়েছে। বুধবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের টেলি কনফরেন্সে বক্তৃতা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তাঁর ভার্চুয়াল বক্তৃতা নিয়ে ভোটাভুটি হলে, রাশিয়ার বিরুদ্ধে ভোটদান করে ভারত।

রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে প্রথমবার ভোট দিল ভারত

বিগত ছ'মাস ধরে ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি। এ বছর ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সেই নিয়ে পশ্চিমি বিশ্বের অধিকাংশ দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোটদান করলেও, ভোটদান থেকে নিজেদের বিরত রেখেছিল ভারত। যুদ্ধ সমাপ্তির পক্ষে সায় দিলেও, সরাসরি রাশিয়ার বিরোধিতা করেনি। সেই নিয়ে আমেরিকার বিরাগভাজনও হতে হয় দিল্লিকে। ইউক্রেন নিয়ে এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে ভোটদান করল তারা। 

এই মুহূর্তে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ভারত। ইউক্রেনে আগ্রাসী আচরণের জন্য এ যাবৎ রাশিয়ার বিরুদ্ধে কোনও মন্তব্য করেনি তারা। বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি এবং সহাবস্থানের পক্ষেই মত দিয়ে এসেছে বরাবর। আমেরিকা রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপালেও, রাশিয়ার থেকে তেল কেনা চালু রেখেছে ভারত। তাতে ভারতের উপর কার্যতই ক্ষুব্ধ হয়েছিল আমেরিকা। 

আরও পড়ুন: SC on Pegasus Issue : পেগাসাসকাণ্ডে ফোনে আড়িপাতার কোনও প্রমাণ মেলেনি, জানাল সুপ্রিম কোর্ট

সেই আবহেই বুধবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ছ'মাস ব্যাপী যুদ্ধ নিয়ে বিশেষ আলোচনার আয়োজন হয়। কিন্তু আলোচনার শুরুতে এ নিয়ে ভোটাভুটির প্রস্তাব দেন রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার প্রতিনিধি ভাসিলি এ নেবেঞ্জিয়া। জেলেনস্কির ভার্চুয়াল বক্তৃতার পক্ষে এবং বিপক্ষে মতামত চান। তাতে ভারত-সহ ১৩টি দেশ জেলেনস্কির বক্তৃতার পক্ষে ভোট দেয়। জেলেনস্কিকে বক্তৃতায় আহ্বান জানানোর বিপক্ষে ভোট দেয় রাশিয়া। ভোটদান থেকে বিরত থাকে চিন। 

এর পর ভার্চুয়াল বৈঠক শুরু করেন জেলেনস্কি। রুশ সরকার এবং সে দেশের সরকার ইউক্রেনের মাটিতে যুদ্ধাপরাধ ঘটিয়ে চলেছে বলে অভিযোগ করেন তিনি। জেলেনস্কি বলেন, "এখনই মস্কোকে আটকানো না গেলে, রুশ হত্যাকারীরা অন্য দেশেও তাণ্ডব চালাতে শুরু করবে। ইউক্রেনের মাটির সঙ্গেই গোটা বিশ্বের ভবিষ্যৎ জড়িয়ে। তাই ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নিতে হবে সকলকে।"

ছ'মাস ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ 

যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া গোটা বিশ্বকে পরমাণু বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি। জ়াপরিঝিয়া পরমাণু কেন্দ্রকে রাশিয়া যুদ্ধের কেন্দ্রস্থলে পরিণত করেছে বলে দাবি করেন তিনি। তিনি জানান, চেরনোবিলে একটি রিয়্যাক্টরে বিস্ফোরণ ঘটেছিল। জ়াপোরিঝিয়ায় ছ'টি রিয়্যাক্টর রয়েছে। তাই এখনই পদক্ষেপ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Benjamin Netanyahu: গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
Science News: চাঁদের বুকে মানুষের পাড়া, এবছরই শুরু হচ্ছে কাজ, কেমন হবে দেখতে? ছবি প্রকাশ করল NASA
চাঁদের বুকে মানুষের পাড়া, এবছরই শুরু হচ্ছে কাজ, কেমন হবে দেখতে? ছবি প্রকাশ করল NASA
Science News: লাভা ফুটছে আগ্নেয়গিরিতে, হঠাৎই নেমে এল উল্কাখণ্ড, সবুজ বিস্ফোরণে ধাঁধিয়ে গেল চোখ, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়
লাভা ফুটছে আগ্নেয়গিরিতে, হঠাৎই নেমে এল উল্কাখণ্ড, সবুজ বিস্ফোরণে ধাঁধিয়ে গেল চোখ, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়
Viral Video: জংলি সাপ নিয়ে নিয়ে খেলতে গিয়ে পর পর ছোবল খেলেন ট্রাম্পের সচিব, ভিডিও ভাইরাল
জংলি সাপ নিয়ে নিয়ে খেলতে গিয়ে পর পর ছোবল খেলেন ট্রাম্পের সচিব, ভিডিও ভাইরাল

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget