এক্সপ্লোর

'জুতো চোর পাকিস্তান!' কুলভূষণের মা, স্ত্রীকে দুর্ব্যবহার, আমেরিকায় পাক দূতবাসের বাইরে বিক্ষোভ ভারতীয়, আফগান, বালুচ বংশোদ্ভূতদের

ওয়াশিংটন: কুলভূষণ যাদবের মা, স্ত্রীর সঙ্গে ইসলামাবাদে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তাঁদের প্রতি পাকিস্তানি কর্তাব্যক্তিদের 'অমানবিক' আচরণের প্রতিবাদ আমেরিকার ভারতীয় বংশোদ্ভূতদের। মার্কিন মুলুকে পাক দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখালেন তাঁরা। সামিল হন আফগান, বালুচ বংশোদ্ভূত আমেরিকানরাও। ওয়াশিংটনে কনকনে শীত, হাড় হিম করা ঠান্ডা অগ্রাহ্য করে তাঁরা জুতো নিয়ে হাজির হন, সেগুলি দূতাবাস কর্মীদের দেবেন বলে। আমেরিকান ফ্রেন্ডস অব বালুচিস্তানের প্রতিষ্ঠাতা আহমার মুস্তিখান বলেন, সামরিক আদালতে বিচার হয়েছে কুলভূষণ যাদবের। এতে যাবতীয় আন্তর্জাতিক রীতিনীতি আইন লঙ্ঘন করা হয়েছে। বিক্ষোভ কর্মসূচিকে 'চপ্পল চোর পাকিস্তান' নাম দেন তাঁরা। মুস্তিখান বলেন, পাকিস্তানে কুলভূষণের সঙ্গে সাক্ষাতের আগে তাঁর মা ও স্ত্রীকে জুতো, মঙ্গলসূত্র, বিন্দি খুলে ফেলতে হয়। পরে সেই জুতো চুরি হয়ে যায়। গত ২৫ ডিসেম্বর পাকিস্তান প্রচণ্ড কড়াকড়ির মধ্যে চরবৃত্তি, সন্ত্রাস ছড়ানোর দায়ে সামরিক আদালতে দোষী সাব্যস্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন ভারতীয় নৌ অফিসার কুলভূষণের সঙ্গে দেখা করতে দেয় তাঁর মা ও স্ত্রীকে। কিন্তু তাঁদের কথা বলতে হয় ইন্টারকমে, মাঝখানে ছিল কাচের দেওয়াল তোলা পার্টিশন। আমেরিকায় হিন্দু গোষ্ঠীর নেতা কৃষ্ণ গুড়িপাতি বলেন, পাকিস্তান মানবিকতার প্রহসন করেছে। কুলভূষণের স্ত্রীর জুতো ফেরত না দিয়ে, তাঁদের বিন্দি, মঙ্গলসূত্র খুলতে, এমনকী পোশাকও বদলাতে বাধ্য করে পাকিস্তান একজন বিবাহিত হিন্দু নারীর সঙ্গে চরম দুর্ব্যবহার করেছে। হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবক কার্ল ক্লিমেন্সের অভিযোগ, পাকিস্তানের চলতি সংস্কৃতিই হল প্রতিশোধপরায়ণতা, অন্যকে অপদস্থ করা। কুলভূষণের স্ত্রী, মায়ের প্রতি তাদের আচরণে সেটাই ফুটে উঠল। এক বিক্ষোভকারী বলেন, হিন্দু মহিলার ধর্মীয় বিশ্বাস, সংস্কারকে ওরা অপমান করেছে। এমন ব্যবহারের জন্যই পাকিস্তানকে নজরদারির তালিকায় রাখা হয়েছে। এমন আচরণ পাকিস্তানকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget