এক্সপ্লোর

খেলার মাঠ হবে না কবরখানা? অ্যাবোটাবাদে লাদেনের সেই বাড়ি নিয়ে বিরোধে সেনা, প্রশাসন

পেশোয়ার: স্থানীয় কর্তৃপক্ষ চায় ওখানে বাচ্চাদের খেলার মাঠ হোক। কিন্তু সেনাবাহিনীর ইচ্ছা, ওখানে তৈরি করা হোক কবরখানা। কারণ এলাকায় একটিও কবরখানা নেই। পাকিস্তানের অ্যাবোটাবাদের যে বাড়িতে ওসামা বিন লাদেন বাইরের দুনিয়ার চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়ে থাকার পর ২০১১  সালে মার্কিন সিল বাহিনীর অভিযানে খতম হন, সেটি নিয়ে এহেন দড়ি টানাটানি চলছে দু পক্ষের মধ্যে। এ খবর দিয়েছে বিবিসি।   ওই বাড়ি-জমির মালিকানা, দখল নিয়ে সংঘাতে জড়িয়েছে স্থানীয় প্রশাসন ও সেনা কর্তৃপক্ষ। রিপোর্টে প্রকাশ, বিষয়টি জটিল আকার নিয়েছে গত বুধবার স্থানীয় প্রশাসনকে  তোয়াক্কা না করে পাঁচিল তুলে ওই  কম্পাউন্ড ঘিরে ফেলার পর।   লাদেন ২০১১-র ২ মে নিহত হওয়ার আগে দীর্ঘদিন উঁচু পাঁচিলে ঘেরা ওই তিনতলা বাড়িতে আত্মগোপন করে ছিলেন। তাঁর মৃত্যুর পর গোটা বাড়ি, জমিটাই তুলে দেওয়া হয় খাইবার পাখতুনওয়া সরকারের হাতে। ওখানে লাদেনের স্মৃতি আছে বলে যাতে জেহাদিদের আনাগোনা না বাড়ে, তাদের কাছে বাড়িটা পুণ্যভূমি না হয়ে ওঠে, সেজন্য সরকার গোটা বাড়িটা ভেঙে ফেলে চারদিকের পাঁচিলও গুঁড়িয়ে দেয়। তখন থেকে ফাঁকাই পড়ে ছিল জায়গাটা। এতদিনে আশপাশে জনবসতি গড়ে উঠেছে। আর তার মধ্যেই কোন কাজে লাগানো হবে ওই জমি, মালিকানাই বা কার থাকবে, এ নিয়ে দ্বন্দ্ব চলছে। গত মে মাসে সেনা পরিচালিত অ্যাবোটাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড কাঁটাতারের বেড়া বসিয়ে জমিটি দখল করে। তবে প্রাদেশিক কর্তৃপক্ষ বিরোধিতা করায় বেড়া সরিয়ে দেয় তারা। কিন্তু এবার  বোর্ড এক মিটার উঁচু পাঁচিল দিয়ে জমিটি ঘিরে দিয়েছে।   বোর্ডের কাউন্সিল সদস্য বসির খান জানাচ্ছেন, ওখানে কবরখানা তৈরি হবে, ঠিক করে ফেলেছে সেনা। কিন্তু  জনবসতি আছে, এমন জায়গায় কবরখানা হতে পারে না বলে জানিয়ে দিয়েছেন খাইবার পাখতুনওয়ার তথ্যমন্ত্রী মুস্তাক গণি। তাছাড়া, যে জমির চারপাশে ওরা পাঁচিল তুলেছে, সেটি প্রাদেশিক সরকারের।  ওখানে সরকার বাচ্চাদের খেলার মাঠ করতে চায় বলে জানান তিনি। তবে সেনা, সরকারের এই  বিরোধের মধ্যে স্থানীয় কেউ কেউ বলছেন, ওখানে গড়ে উঠুক মেয়েদের স্কুল। আবার কোনও সামরিক অফিসারের প্রস্তাব, ওখানে তৈরি হোক বিনোদন পার্ক যা থেকে প্রশাসনের আয় হবে।   তবে একটি বিষয়ে সবাই একমত, ওখানে লাদেনের কোনও চিহ্ন থাকা চলবে না। সাবধান থাকতে হবে। লাদেনের স্মৃতি ফেরানো চলবে নো কোনওমতেই।      
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Benjamin Netanyahu: গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
Science News: চাঁদের বুকে মানুষের পাড়া, এবছরই শুরু হচ্ছে কাজ, কেমন হবে দেখতে? ছবি প্রকাশ করল NASA
চাঁদের বুকে মানুষের পাড়া, এবছরই শুরু হচ্ছে কাজ, কেমন হবে দেখতে? ছবি প্রকাশ করল NASA
Science News: লাভা ফুটছে আগ্নেয়গিরিতে, হঠাৎই নেমে এল উল্কাখণ্ড, সবুজ বিস্ফোরণে ধাঁধিয়ে গেল চোখ, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়
লাভা ফুটছে আগ্নেয়গিরিতে, হঠাৎই নেমে এল উল্কাখণ্ড, সবুজ বিস্ফোরণে ধাঁধিয়ে গেল চোখ, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়
Viral Video: জংলি সাপ নিয়ে নিয়ে খেলতে গিয়ে পর পর ছোবল খেলেন ট্রাম্পের সচিব, ভিডিও ভাইরাল
জংলি সাপ নিয়ে নিয়ে খেলতে গিয়ে পর পর ছোবল খেলেন ট্রাম্পের সচিব, ভিডিও ভাইরাল

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget