এক্সপ্লোর

Ukraine-Russia: রুশ-ইউক্রেন বৈঠকের অন্যতম মধ্যস্থতাকারী খুন, অভিযোগের তির ইউক্রেনের দিকে

Ukraine-Russia Conflict: ইউক্রেনের বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ হয়েছে। অন্যদিকে,  কিভে রুশ হামলায় ৬ জনের মৃত্যু, দাবি ইউক্রেনের।

নয়া দিল্লি: যুদ্ধবিরতির মাঝেই উঠল এক ভয়ঙ্কর অভিযোগ, রুশ-ইউক্রেন বৈঠকের অন্যতম মধ্যস্থতাকারী খুন। ইউক্রেনের মধ্যস্থতাকারী ডেনিস কিরিভ খুন, এমনটাই খবর। রাষ্ট্রদ্রোহের অভিযোগে খুনের অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে। যা নিয়ে উঠেছে নয়া বিতর্ক। 

এদিকে, ৭ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে ফের রুশ হামলা হয়েছে, এমনটাই জানিয়েছে সূত্র। ইউক্রেনের বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ হয়েছে। অন্যদিকে,  কিভে রুশ হামলায় ৬ জনের মৃত্যু, দাবি ইউক্রেনের। ইউক্রেনে ঘরছাড়া এক লক্ষের বেশি মানুষ, জানাল রাষ্ট্রপুঞ্জ। তাঁদের তরফে জানান হয়েছে, শতাব্দীর সবথেকে বড় শরণার্থী সঙ্কট। 

প্রসঙ্গত,  ভারতীয় সময় সকাল সাড়ে ১১টায় ৭ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা। ইউক্রেন থেকে সাধারণ মানুষকে নিরাপদে বেরোনোর জন্য মাত্র ৭ ঘণ্টা সময় দিল রাশিয়া। মারিউপোল এবং ভলনোভাখা শহর দিয়ে হিউম্যান করিডোর করা হয়েছে। প্রসঙ্গত, মারিউপোলে প্রায় ৪ লক্ষ ৪০ হাজার এবং ভলনোভাখায় প্রায় ২১ হাজার মানুষ আটকে ছিলেন বলে খবর। এর আগে সাধারণ মানুষের প্রাণহানি রুখতে গ্রিন করিডোর তৈরির প্রস্তাব দেয় ইউক্রেন। একমাত্র রাশিয়ার তরফে যুদ্ধবিরতি ঘোষণা করা হলে তা সম্ভব বলে তারা জানায়। এরপরই ইউক্রেনের প্রস্তাবে সাড়া দিয়ে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। 

আপাতত স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বহাল থাকবে যুদ্ধবিরতি।  বেলা ১১টায় সাধারণ নাগরিকদের উদ্ধারকার্য শুরু হবে বলে ঠিক হয়েছে। মারিউপোলে ৪ লক্ষ ৪০ হাজার এবং ভলনোভাখায় ২১ হাজার মানুষ পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন। তাঁদের নিরাপদে বার করে আনা হবে বলে জানা গিয়েছে।     

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে অশান্ত ইউরোপ। শনিবার দশদিনে পড়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। ইতিমধ্যেই ইউক্রেনের একাধিক শহর কব্জায় এসেছে বলে দাবি করেছে রাশিয়া। তারই সঙ্গে রাশিয়ার তরফে দাবি করা হয়েছিল, রাশিয়ার (russia) হামলার মধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন ইউক্রেনের (ukraine) প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। শনিবার সেই দাবি খারিজ করে সোশ্যাল মিডিয়ায় নিজে ভিডিও বার্তা পোস্ট করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ভিডিও বার্তায় জেলেনস্কি দাবি করেছেন, নিজের দেশের লোকজনকে ফেলে তিনি কোথাও যাননি। তিনি এখনও কিভেই রয়েছেন।  শুক্রবার রাশিয়ার তরফে সরকারি ভাবে দাবি করা হয়েছিল, ইউক্রেন ছেড়েছেন জেলেনস্কি। এদিন তারই জবাব দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। 

                                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget