এক্সপ্লোর

Russia Ukraine War: রাষ্ট্রপুঞ্জে এক অবস্থান ভারত-চিনের, রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত দুই দেশই

Russia Ukraine War: ইউক্রেনের উপর রুশ আক্রমণের বিরোধিতা করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (UN Security Action) যৌথ ভাবে প্রস্তাব আনে আমেরিকা (United States of America) এবং আলবেনিয়া।

নয়াদিল্লি: সীমান্ত নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা চলছে দীর্ঘ দিন ধরে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) নিয়ে চিনের (China) সঙ্গে একসারিতে গিয়ে দাঁড়াল ভারত (India)। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (United Nations Security Council) রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত রইল দুই দেশই। ভোটদান থেকে নিজেদের সরিয়ে রাখল সংযুক্ত আরব আমিরশাহিও।

ইউক্রেনের উপর রুশ আক্রমণের বিরোধিতা করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (UN Security Action) যৌথ ভাবে প্রস্তাব আনে আমেরিকা (United States of America) এবং আলবেনিয়া। তাতে রুশ আগ্রাসনের তীব্র নিন্দা করা হয়। দাবি তোলা হয়, অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনার (Russian Army) প্রত্যাহার এবং আগ্রাসী মনোভাবের সংবরণের।

শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব (UN Security Council Resolution) উঠলে, তার সমর্থনে পোল্যান্ড, ইতালি, জার্মানি, এস্টোনিয়া, লাক্সেমবার্গ, নিউজিল্যান্ডের মতো ১১টি দেশ ভোটদান করে। প্রস্তাবের বিরোধিতা করে ভেটো প্রয়োগ (Veto Power) করে রাশিয়া। আর এই ভোটদান প্রক্রিয়া থেকে সম্পূর্ণ ভাবে নিজেদের বিরত রাখে ভারত, চিন এবং সংযুক্ত আরব আমিরশাহি (Russia Ukraine War News)।

রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন, ‘‘ইউক্রেনে ঘটে চলা সাম্প্রতিক ঘটনাক্রমে ভারত উদ্বিগ্ন। অবিলম্বে হিংসা এবং শত্রুতার পথ থেকে সরে আসতে আবেদন করছি সকলকে। মানুষের জীবনের বিনিময়ে কোনও সমাধানে এসে পৌঁছনো সম্ভব নয়। কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক বিষয়। আমাদের কূটনীতির রাস্তায় ফিরতেই হবে। সেই কারণেই ভোটদান থেকে ভারত বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।’’

আরও পড়ুন: Russia-Ukraine Crisis:‘ইউরোপের ২৭ নেতা, ন্যাটো সবাই ভীত, পাশে কেউ নেই’, মন্তব্য ইউক্রেনের প্রেসিডেন্টের

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ওই প্রস্তাবটি আটকে দিয়েছে রাশিয়া। তবে তার জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাদের। রাষ্ট্রপুঞ্জে আমেরিকার রাষ্ট্রদূত বলেন, ‘‘এই প্রস্তাব আটকে দিতে পারে রাশিয়া। কিন্তু আমাদের কণ্ঠস্বর দমিয়ে রাখা যাবে না। সত্যের উপর, আমাদের নীতির উপর, ইউক্রেনের মানুষের উপর ভেটো প্রয়োগ করতে পারবে না রাশিয়া।’’

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব পালা করে স্থায়ী সদস্য দেশগুলির হাতে থাকে। বর্তমানে তা রাশিয়ার হাতে রয়েছে। তবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ফের তাদের বিরুদ্ধে প্রস্তাব আনার তোড়জোড় শুরু হয়েছে। রাষ্ট্রপুঞ্জে ব্রিটেনের রাষ্ট্রদূত বারবরা উডওয়ার্ড বলেন, ‘‘এই সময় ভেবেচিন্তে পদক্ষেপ করা উচি। কোনও ভুল না হওয়াই ভাল। কারণ রাশিয়া সম্পূর্ণ একা হয়ে পড়েছে। ইউক্রেনে তাদের আগ্রাসনকে কেউ সমর্থন করছে না।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget